প্রিয় উস্তাদ সাইয়্যেদ আরশাদ মাদানী

প্রিয় উস্তাদ সাইয়্যেদ আরশাদ মাদানী

প্রিয় উস্তাদ সাইয়্যেদ আরশাদ মাদানী

প্রিয় উস্তাদ আল্লামা সাইয়্যেদ আরশাদ মাদানী এর সফর শুভ হোক

মাওলানা আমিনুল ইসলাম : কুতুবুল আলম সাইয়্যেদ হুসাইন আহমাদ মাদানীর মেজো সাহেব জাদা, দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস, জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি, সাইয়্যেদ আরশাদ মাদানী এখন বাংলাদেশে। অল্প কয়েক দিন বাংলাদেশে সফর করে আবার দেশে ফিরে যাবেন।

সাইয়্যেদ আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম একটি নাম একটি সংগঠন। বিশ্বের ক্ষমতাধর আলেমদের মধ্যে তিনি অন্যতম।

একজন আলেম এবং মুহাদ্দিস হিসেবে সাইয়্যেদ আরশাদ মাদানী অতুলনীয়। আমরা যখন দারুল উলুম দেওবন্দে পড়েছি, তখন অনেক কাছ থেকে দেখেছি, আসলে তিনি যোগ্য পিতার যোগ্য সন্তান।

সেই ৯৬ সনের কথা। সাইয়্যেদ আরশাদ মাদানী তখন দারুল উলুমের নাজেমে তা’লীমাত ছিলেন।
এতবড় একটা প্রতিষ্ঠানের নাজেমে তা’লীমাত সাধারণ কোন বিষয় নয়। কিন্তু অত্যান্ত দক্ষতার সাথে সকল কাজের আন্জাম দিতেন। পুরা দারুল উলুমকে তখন একাই কন্ট্রোল করেছেন তিনি। হাজার হাজার ছাত্রকে তিনি খুবই সহজ ভাবে নিয়ন্ত্রনে রাখতেন।

সবচেয়ে আজব ব্যাপার ছিল, ফজরের নামাজের সময় দারুল উলুমের ক্যাম্পাস গুলো একাই কাঁপিয়ে দিতেন। দারুল উলুমের সবচেয়ে বড় ছাত্রাবাস দারে জাদীদ, রুয়াকে খালেদ, ফার্সিখানা, আসামী মনজিল সহ যত ছাত্রাবাস আছে, সকল ছাত্রাবাস গুলোতে ফজরের আজানের সাথে সাথে টহল দিতেন।

হাতে থাকত বড় টর্চ লাইট, দারে জাদীদের এক প্রান্তে উঠে জোরে চিৎকার দিতেন, ” কোন ছো রহা হায়? তাঁর এক চিৎকারে সব ধড়ফড় করে উঠে মসজিদে চলে যেত সব ছাত্র। মানে তাঁর এমন ব্যক্তিত্ব, কারো সাহস থাকত না মসজিদে না গিয়ে রুমে বসে থাকবে।

এমনি ভাবে প্রত্যেক ছাত্রাবাসের এক প্রান্তে গিয়ে এমন হুংকার দিতেন, সব ছাত্র রুম ছেড়ে মসজিদ পানে ছুটে যেতে বাধ্য ছিল।

আল্লামা আরশাদ মাদানী এর ব্যক্তিত্বকে সকলেই সমীহ করত। এক বিশেষ নজরে দেখত সকল ছাত্র হযরত মাদানীকে।

ঠিক সাইয়্যেদ আরশাদ মাদানীর দরস ছিল, অত্যান্ত প্রসংসনীয়। তাঁর দরসে থাকত উপচে পড়া ভীড়। নিয়মিত ছাত্র ছাড়াও আশপাশের প্রতিষ্ঠানের ছাত্রগণ তাঁর দরসে শরীক থাকত।

আমরা অবশ্য তিরমিজি শরীফের দ্বিতীয় খন্ড হযরতের কাছে পড়েছি। আজো মনে পড়ে সে দরসের কথা। মনে হয় আবার দারুল উলুমে ফিরে যাই। হযরতের দরসে বসি।

সাইয়্যেদ আরশাদ মাদানী এখন বাংলাদেশ সফর করছেন। তাঁর সফর শুভ হোক। তাঁর সুস্বাস্হ এবং নেক হায়াত কামনা করি।
আল্লাহ তাঁর মাকাম আরো বৃদ্ধি করুন। আমিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *