বাবুনগর মাদরাসার শায়খুল হাদীস মাওলানা ইউনুসের ইন্তেকাল

বাবুনগর মাদরাসার শায়খুল হাদীস মাওলানা ইউনুসের ইন্তেকাল

পাথেয় রিপোর্ট : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার শাইখুল হাদীস মাওলানা ইউনুস আহমদ (নাজেম সাহেব হুজুর) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সূত্রে জানা যায়, বুধবার (৩ এপ্রিল) দুপুর ৩টার দিকে বাবুনগর মাদরাসার নিজ কক্ষে তিনি ইন্তেকাল করেন।

মাওলানা ইউনুস আহমদের বাড়ি হাটহাজারী মাদরাসার পশ্চিমে আলিপুর বেলায়েত আলি মুন্সী বাড়ি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি প্রায় ৬৮ বছর যাবত বাবুনগর মাদরাসায় অধ্যাপনায় নিয়োজিত ছিলেন এবং ৩০ বছর যাবত বাবুনগর মাদরাসায় বুখারির দরস প্রদান করেছেন।

মরহুমের জানাযা আজ রাত ৯টা ৩০ মিনিটে বাবুনগর মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *