আইরিশরা হেরেছে ৫১ রানে

আইরিশরা হেরেছে ৫১ রানে

খেলা ডেস্ক :: ৪৪তম ওভারে লং-অনে নিল ও’ব্রায়েনের ক্যাচটা যখন ছাড়লেন ওয়ার্কার, হেরে যাওয়ার শঙ্কাটা যে কিউই দর্শকদের মনে একেবারে বুদবুদ দেয়নি, তা নিশ্চিত করা বলা যাবে না! আইরিশ ব্যাটসম্যান যদিও সুযোগটা কাজে লাগাতে পারেননি। খানিক পরই নিল ফেরার পর আয়ারল্যান্ডের পরাজয় নিশ্চিত হয়েছে। ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজল্যান্ডের বিপক্ষে আইরিশরা রবিবার হেরেছে ৫১ রানে।

২৯০ রান তাড়া করতে নামা আয়ারল্যান্ড এগিয়েছে নিলের ব্যাটে চড়েই। একটা সময় আইরিশদের দরকার ছিল ৭৮ বলে ৮৭ রান। হাতে ৫ উইকেট। দলের আশার সলতে হয়ে নিল তখন অপরাজিত ৯০ রানে। ২৬ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে সমীকরণটা আর মেলাতে পারেনি আয়ারল্যান্ড। তবে আলো ছড়ানো এক সেঞ্চুরিতে কিউইদের ভালোই পরীক্ষায় নিয়েছেন নিল। নিউজিল্যান্ডকে সহজে জিততে না দেওয়াটাই হতে পারে এই ম্যাচে আইরিশদের বড় প্রাপ্তি।

স্যান্টনারের বলে রনকির হাতে স্টাম্পড করার আগে নিল করে গেছেন ১০৯ রান। ওয়ানডেতে যেটি তাঁর প্রথম সেঞ্চুরি।  ৩৫ বছর বয়সী এই আইরিশ টপঅর্ডার ব্যাটসম্যান ইনিংস সাজিয়েছেন ৯ চার আর ৫ ছক্কায়।

দুর্দান্ত বোলিং করেছেন মিচেল স্যান্টনার। কিউই স্পিনার ৫০ রানে পেয়েছেন ৫ উইকেট। ম্যাচসেরাও তিনি। বাংলাদেশের স্পিনাররা নিশ্চয়ই অনুপ্রাণিত হবেন আইরিশ উইকেটে স্যান্টনারের এই বোলিং দেখে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *