জারদারির সঙ্গে ফজলুর রহমানের বৈঠক, রাজনীতির পালে নতুন হাওয়া

জারদারির সঙ্গে ফজলুর রহমানের বৈঠক, রাজনীতির পালে নতুন হাওয়া

জারদারির সঙ্গে ফজলুর রহমানের বৈঠক, রাজনীতির পালে নতুন হাওয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাতাসে ভিন্ন কিছু ঘুরছে বলে পাকিস্তানের গণমাধ্যমে এমন কিছু ঠাওর করা যাচ্ছ। এ জাতীয় সংবাদের মধ্য দিয়েই জমিয়াতুল উলামায়ে ইসলাম পাকিস্তানের প্রধান মাওলানা ফজলুর রহমান পিপলস পার্টির(পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারির এক জরুরি বৈঠকে মিলিত হয়েছেন। এ বৈঠক নিয়েও কথা হচ্ছে মিডিয়া পাড়ায়। আবার কি তাহলে রাজনীতি উত্তপ্ত হচ্ছে?

বুধবার রাতে জমিয়াতুল উলামায়ে ইসলাম পাকিস্তানের প্রধান মাওলানা ফজলুর রহমান এর সাথে পাকিস্তান পিপলস পার্টির(পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারির এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার পাকিস্তান মুসলিম লীগের নেওয়াজ শরীফের সাথেও মাওলানা ফজলুর রহমানের বৈঠক হয়েছিল।

জারদারির সাথে বৈঠকের পর মাওলানা ফজলুর রহমান বলেন, এটি শুধুমাত্র একটি স্বাভাবিক রুটিন মিটিং যেখানে আমাদের আনুষ্ঠানিক ডিনার হয়েছিল শুধু।

দুই নেতার সাথে সক্ষাতের ব্যাপারে তিনি বলেন, উভয়ের সাথেই আমার জাতীয় ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ হয়েছে।

তবে এই বৈঠকে তেমন বিস্মিত হওয়ার মত কিছুই নেই, এটি সাধারণ একটি বৈঠক মাত্র।

এদিকে মাওলানার এই বৈঠক নিয়ে পাকিস্তানে কানাঘুঁষা চলছে, বিশ্লেষকরা এই বৈঠকের তাৎপর্য খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছেন।

উল্লেখ্য, পাকিস্তান ইসলামিক দেশ হিসেবে প্রতিষ্ঠা পেলেও সেখানে ইসলামী আইন চালু নেই। মাওলানা ফজলুর রহমান বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানে তীব্র সমালোচক। তিনি ইমরান খানকে ইহুদীদের সঙ্গেও তুলনা করেন। এর আগে তিনি ক্ষমতায় গেলে পাকিস্তানে ইসলামী শাসন প্রতিষ্ঠান করবেন বলেও মন্তব্য করেছিলেন। পারিবারিকভাবে রাজনীতির ভিত্তির উপর অবিচল এই আলেম পাকিস্তানে ব্যাপক প্রভাব রাখেন।

পাকিস্তানের মুত্তাহেদা মজলিসে আমলের প্রধান মাওলানা ফজলুর রহমান তখন বলেছিলেন, পাকিস্তানকে ৭০ বছর ধরে ধর্মহীন শক্তিই শাসন করে আসছে। এর ফলে এ দেশে ইসলামি শাসন প্রতিষ্ঠা হয়নি। আপনারা ভোটের টিকেট ব্যবহার করে এমএমএকে ক্ষমতায় নিয়ে আসেন। আমরা ইসলামি আইন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করবো।

এর আগে এক নির্বাচনি জনসভায় ভাষণ দেওয়াকালে মাওলানা ফজলুর রহমান বলেছিলেন, আমরা দেশ থেকে সন্ত্রাসবাদ দূর করাসহ সকল সঙ্কট দূর করে দেবো। এসময় তিনি ইমরান খানকে ইহুদিদের এজেন্ট বলেও আখ্যায়িত করেন।

অনুবাদ ও গ্রন্থনা : জাওয়াদ কারিম
সম্পাদনা : মাসউদুল কাদির
তথ্যসূত্র : দ্যা নিউজ (ইংরেজী), পাকিস্তান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *