বিশ্বকে নাড়া দিয়েছে জমিয়তুল উলামা : উবায়দুর রহমান

বিশ্বকে নাড়া দিয়েছে জমিয়তুল উলামা : উবায়দুর রহমান

বিশ্বকে নাড়া দিয়েছে জমিয়তুল উলামা

সমগ্র বিশ্বকেই নাড়া দিতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামা ময়মনসিংহ জেলা সেক্রেটারী ও অভিভাবক পরিষদ সদ্য মাওলানা উবায়দুর রহমান। তিনি বলেন,  ইলম ও আমল দুটো দিয়েই পরিচালিত হচ্ছে জমিয়তুল উলামা। বিশেষত লেনদেন ও মোআমেলাতে আজকে দেশের যে অবস্থা তা থেকে সমাজকে বাঁচাতে আলেমদেরই ভূমিকা রাখতে হবে।

১২ এপ্রিল শুক্রবার বিকালে রাজধানীর ইকরা বাংলাদেশ মিলনায়তনে জমিয়তুল উলামার কর্মী সম্মেলনে বাংলাদেশ জমিয়তুল উলামা ময়মনসিংহ জেলা সেক্রেটারী ও অভিভাবক পরিষদ সদ্য মাওলানা উবায়দুর রহমান এসব কথা বলেন।

আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন দাবি করে মাওলানা উবায়দুর রহমান বলেন, আল্লামা মাসঊদ সিদ্ধান্ত নিতে ভুল করেন না। মানুষ তাৎক্ষণিক ভুল বুঝেন তাঁকে কিন্তু পরে ঠিকই বুঝতে পারে তিনি ঠিকই বলেছেন।

জঙ্গিবাদের বিরুদ্ধে এক লাখ আলেম ইমাম ও মুফতির স্বাক্ষরসম্বলিত মানবকল্যাণে শান্তির ফাতওয়ার বিষয়ে উবায়দুর রহমান বলেন, এক সময় জঙ্গিবাদের বিরুদ্ধে ফতওয়া দেওয়ায় অনেকে হাসাহাসি করেছে কিন্তু বিশ্বব্যাপী সমাদৃত হওয়ার পরে ঠিকই সবাই বুঝতে পেরেছে। অনেককে গর্ব করতেও শুনেছি।

আল্লামা মাসঊদের মতো আপসহীন আর কোনো আলেম নেই দাবি করে তিনি বলেন, আল্লামা মাসঊদ কখনো অন্যায়ের সাথে আপোস করেন না। এ চেতনা আমরা তাকে চল্লিশ বছর ধরে দেখছি।

এদিকে দেশের মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করতে ও আলোকিত মানুষ গঠনের অভিপ্রায়ে বিকাল তিনটা থেকেই শুরু হয় বাংলাদেশ জমিয়তুল উলামার কর্মী সম্মেলন। বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় সহসভাপতি মুফতি আবুল কাসেম-এর সভাপতিত্বে এ সম্মেলন শুরু হয় পবিত্র কুরআন পাকের তিলাওয়াতের মাধ্যমে। তিলাওয়াত করেন জামিআ ইকরা বাংলাদেশ ফারেগীন মাওলানা মাজহারুল ইসলাম। হামদে বারী তাআলা পরিবেশন করেন জামিআ ইকরা বাংলাদেশ ফারেগীন, কলরব শিল্পী সাইদুজ্জামান নুর। স্বাগত ভাষন দেন বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহিম কাসেমী।

বাদ মাগরিব গুরুত্বপূর্ণ ভাষণ দেন বাংলাদেশ জমিয়তুল উলামা ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়ার চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *