নুসরাতকে আগুনে পোড়ানোর ঘটনায় ছাড় পাবে না কেউই: প্রধানমন্ত্রী

নুসরাতকে আগুনে পোড়ানোর ঘটনায় ছাড় পাবে না কেউই: প্রধানমন্ত্রী

নুসরাতকে আগুনে পোড়ানোর ঘটনায় ছাড় পাবে না কেউই: প্রধানমন্ত্রী

পাথেয় রিপোর্ট : নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। যারা বোরকা পরে নুসরাতের শরীরে আগুন লাগিয়ে হত্যা করেছে, তারা কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। ইতিমধ্যে আমরা কয়েকজনকে গ্রেপ্তার করেছি।

এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য এই অপরাধীদের ছাড় দেওয়া হবে না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

যৌন নিপীড়নের বিরুদ্ধে মামলা করায় আগুন লাগানোর পর পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানোর নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু নুসরাতের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তা সম্ভব হচ্ছিল না।

শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভার শুরুর বক্তব্যে নুসরাতের প্রসঙ্গ এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

ঢাকা মেডিকেলে নুসরাত জাহান রাফির মৃত্যুর প্রসংগে তিনি বলেন “আমরা দেখেছি মাদ্রাসার এক ছাত্রী মাদ্রাসার অধ্যক্ষ দ্বারা নিপীড়িত হয়। তাকে আগুন দিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এই যে মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা এর নিন্দা জানানোর ভাষা আমার নেই। আমি চেয়েছিলাম মেয়েটাকে বাঁচাতে পারি কি না। তার ব্যাপারে সিঙ্গাপুরে ডাক্তারদের সাথে কথা বলা, তাদের মতামত নেওয়া। তারা যদি একটু আশ্বাস দিত, আমি পাঠাতে প্রস্তুত ছিলাম। সেটা আর হল না।

“সে আমাদের ছেড়ে চলে গেছে। এই যে তাকে বিনা কারণে নির্মমভাবে হত্যা করা হল। আমরা গ্রেপ্তার করেছি যে অপরাধী, আর বোরকা পরে মুখ, চোখ, নাক ঢেকে, হাতমোজা পরে তার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। ইতোমধ্যে কয়েকজন ধরা পড়েছে। আরও ধরা পড়বে।”

এই হত্যাকাণ্ডে জড়িত সবার শাস্তি নিশ্চিতের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, “এরা ছাড়া পাবে না। আমরা ওদের ছাড়ব না এবং আমি মনে করি, দৃষ্টান্তমূলক শাস্তি তাদের পেতে হবে। কারণ এই ধরনের ঘটনা যেন আর না ঘটে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *