আল্লামা মাসঊদ সময়ের অপপ্রচারের শিকার : ইবরাহীম শিলাস্থানী

আল্লামা মাসঊদ সময়ের অপপ্রচারের শিকার : ইবরাহীম শিলাস্থানী

আল্লামা মাসঊদ সময়ের অপপ্রচারের শিকার : ইবরাহীম শিলাস্থানী

পাথেয় রিপোর্ট : বর্তমান সময়ে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ সবচেয়ে বেশি অপপ্রচারের শিকার হচ্ছেন বলে অভিমত ব্যক্ত করে উত্তরার মাদরাসা বাহসিল ইলমীর মুহতামিম মুফতী ইবরাহীম শিলাস্থানী। তিনি বলেন, বাতিল সবসময়ই হাক্কানী উলামায়ে কেরামের বিরুদ্ধে অপপ্রচারকে হাতিয়ার বানিয়েছে। একসময় গ্রামের পাশ দিয়ে গেলে মাদরাসার ছাত্রদের মাথা থেকে টুপি কেড়ে রেখে দিত বিদআতিরা। আলী আকবর রেজভী হযরত গাঙ্গুহী রহঃ কে কাফের বলতো। সকল আকাবীরদেরই অপপ্রচারের মাধ্যমে ঘায়েল করার অপচেষ্টা চালিয়েছে। আজ আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদও সেই অপপ্রচারেরই শিকার। কীভাবে আকাবীরদের বিরুদ্ধে যুগে যুগে অপপ্রচার হয়েছে সেই ইতিহাস আমাদের জানতে হবে।
আমার ইলমের কিছু জ্ঞান ছিল, আজ আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের কাছে আসায় তা নূতন মাত্রা লাভ করেছে।তিনি নিজের থেকে কোন কথা বানিয়ে বলেন না, লক্ষ্য করলে দেখা যায় আমাদের আকাবিরগণ যা বলে বলেছেন তিনি তাদের কথাই বলেন। তাঁর মত এত যোগ্য , জামেউল উলুম আলেম এই উপমহাদেশে বর্তমানে আছে কি না আমার জানা নাই।

১৩ এপ্রিল শনিবার দুপুরে রাজধানীর ইকরা বাংলাদেশ মিলনায়তনে জমিয়তুল উলামার কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কর্মী গঠনের উদ্দ্যেশে ইবরাহীম শিলাস্থানী বলেন , আমাদের সাহাবা চরিত জানতে হবে, আকাবিরগণ কীভাবে সাহাবায়ে কেরামের অনুসৃত পথ অনুসরণ করে ইসলাম প্রচার করেছেন, সমাজ সংস্কার করেছেন তা আমাদের জানতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে।

এদিকে দেশের মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করতে ও আলোকিত মানুষ গঠনের অভিপ্রায়ে বিকাল তিনটা থেকেই শুরু হয় বাংলাদেশ জমিয়তুল উলামার কর্মী সম্মেলন। বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় সহসভাপতি মুফতি আবুল কাসেম-এর সভাপতিত্বে এ সম্মেলন শুরু হয় পবিত্র কুরআন পাকের তিলাওয়াতের মাধ্যমে। তিলাওয়াত করেন জামিআ ইকরা বাংলাদেশ ফারেগীন মাওলানা মাজহারুল ইসলাম। হামদে বারী তাআলা পরিবেশন করেন জামিআ ইকরা বাংলাদেশ ফারেগীন, কলরব শিল্পী সাইদুজ্জামান নুর। স্বাগত ভাষন দেন বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহিম কাসেমী।

শুক্রবার বাদ মাগরিব গুরুত্বপূর্ণ ভাষণ দেন বাংলাদেশ জমিয়তুল উলামা ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়ার চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। বিশ্বব্যাপী আন্তর্জাতিক ও সামাজিকভাবে যে অবক্ষয়ের মধ্যে বাংলাদেশসহ বিশ্ব কাঁপছে এর থেকে আলেমদেরকেই বাঁচানোর দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহিম কাসেমী। তিনি বলেন, বর্তমানে বিশ্বব্যাপী বেশিরভাগ মানুষ চরম অবক্ষয়ের শিকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *