আমাদের হাঁটতে হবে আকাবিরের পথেই : আইয়ুব আনসারী
পাথেয় রিপোর্ট : আকাবিরের দেখানো পথকেই সর্বোত্তম পথ হিসেবে অভিহিত করে বাংলাদেশ জমিয়তুল উলামার অভিভাবক পরিষদের সদস্য মাওলানা আইয়ুব আনসারী বলেন, আমরা আল্লাহর মেহেরবানিতে সচেতন ও বড় মুরব্বি পেয়েছি। রামের দেশেও ভারসম্যপূর্ণ অবস্থায় মুসলমানের বসবাসের পেছনেও আকাবেরদের অবদান আছে। আমাদেরকেও হাঁটতে হবে আকাবিরের পথেই।
মুসলমানদের আসল চেতনায় ফিরে আসতে হবে দাবি করে মাওলানা আনসারী বলেন, মুসলমানেরা আজ চেতনাহীন হয়ে পড়েছে। এখন আমরা ছাগল দেখেই বাঘ ভেবে ভয় পাই অথচ আমরাই বাঘকে ভয়ার্ত করে তুলতাম নিজেদের হুংকারে।
আগুনে পানি না ঢেলে পেট্টোল ঢালে জামায়েতে ইসলামী ও মওদুদীরা দাবি করে মাওলানা আইয়ুব আনসারী বলেন, আমরা আকাবিরদের চেতনা থেকে দূরে সরে এসেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম , সাহাবায়ে কেরাম ও আকাবেরদের অনুসুরণই আমাদের হেদায়ত। নিজ নিজ মনগড়া পথের অনূসরণে হিদায়ত হতে পারে না। আগুন লাগলে তাদের পানি ঢেলে নেভাতে হয় আমাদের ভুমিকাও তেমন হতে হবে কিন্তু তা না করে আগুনে পেট্রোল ঢেলে আগুন বৃদ্ধিকরা মওদুদীবাদিদের কাজ ।
১২ এপ্রিল শুক্রবার সকালে রাজধানীর ইকরা বাংলাদেশ মিলনায়তনে জমিয়তুল উলামার কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কর্মী গঠনের উদ্দ্যেশে ইবরাহীম শিলাস্থানী বলেন , আমাদের সাহাবা চরিত জানতে হবে, আকাবিরগণ কীভাবে সাহাবায়ে কেরামের অনুসৃত পথ অনুসরণ করে ইসলাম প্রচার করেছেন, সমাজ সংস্কার করেছেন তা আমাদের জানতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে।
এদিকে দেশের মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করতে ও আলোকিত মানুষ গঠনের অভিপ্রায়ে বিকাল তিনটা থেকেই শুরু হয় বাংলাদেশ জমিয়তুল উলামার কর্মী সম্মেলন। বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় সহসভাপতি মুফতি আবুল কাসেম-এর সভাপতিত্বে এ সম্মেলন শুরু হয় পবিত্র কুরআন পাকের তিলাওয়াতের মাধ্যমে। তিলাওয়াত করেন জামিআ ইকরা বাংলাদেশ ফারেগীন মাওলানা মাজহারুল ইসলাম। হামদে বারী তাআলা পরিবেশন করেন জামিআ ইকরা বাংলাদেশ ফারেগীন, কলরব শিল্পী সাইদুজ্জামান নুর। স্বাগত ভাষন দেন বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহিম কাসেমী।
শুক্রবার বাদ মাগরিব গুরুত্বপূর্ণ ভাষণ দেন বাংলাদেশ জমিয়তুল উলামা ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়ার চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। বিশ্বব্যাপী আন্তর্জাতিক ও সামাজিকভাবে যে অবক্ষয়ের মধ্যে বাংলাদেশসহ বিশ্ব কাঁপছে এর থেকে আলেমদেরকেই বাঁচানোর দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহিম কাসেমী। তিনি বলেন, বর্তমানে বিশ্বব্যাপী বেশিরভাগ মানুষ চরম অবক্ষয়ের শিকার।


