ফরাসি প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিনে প্রধানমন্ত্রীর নাম ঘোষণা

ফরাসি প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিনে প্রধানমন্ত্রীর নাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক ●  ফরাসি প্রেসিডেন্ট হিসেবে ইমানুয়েল ম্যাক্রোঁ তার প্রথম দিন শুরু করেছেন। সোমবার প্রথম দিনের দায়িত্ব পালনকালে ম্যাক্রোঁর প্রধানমন্ত্রীর নাম ঘোষণা এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

এই নিয়োগ ম্যাক্রোঁর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা, তার পরিকল্পিত অর্থনৈতিক সংস্কারকে এগিয়ে নিতে আগামী মাসের পার্লামেন্ট নির্বাচনে তার ভাল করা প্রয়োজন। খবর এএফপি’র।

এদিকে দিনের শেষভাগে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে সাক্ষাত করতে ম্যাক্রোঁ জামার্নি সফর করবেন।

৩৯ বছর বয়সী সাবেক ব্যাংকার ও অর্থমন্ত্রী গতকাল এলিসি প্রাসাদে এক অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ইউরোপপন্থী ম্যাক্রোঁর জার্মানি সফর অনেক গুরুত্বপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *