‘ক্রিমিনাল’ যুবরাজকে সম্মাননা দিল পাকিস্তান
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জামাল খাসোগীকে হত্যার দায়ে আলোচিত নাম সৌদী যুবরাজ মুহাম্মদ বিন সালমান। তুরস্ক ও আমেরিকাসহ বিশ্বজুড়েই সন্দেহের তীর তার দিকে। অতীতের নথি ঘেটে একথাই বলছেন গোয়েন্দারা। জামাল খাসোগীকে হত্যা করার যথেষ্ট দলিলও পাওয়া গেছে বলে দাবি করেছি আন্তর্জাতিক গণমাধ্যম। এবার পাকিস্তান একজন ক্রিমিনাল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ২০১৮ সালের ‘আন্তর্জাতিক প্রভাবশালী ব্যক্তিত্ব’র সম্মাননা দিয়েছে। এ নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।
ইসলামের খেদমত, পবিত্র দুইটি মসজিদ রক্ষণাবেক্ষণ, ইয়েমেন, সিরিয়া ও ফিলিস্তিনে মুসলনমানদের অধিকার রক্ষাসহ পাক-ভারত উত্তেজনা নিরসনে সালমানের অবদানের জন্য এ সম্মাননা দেয়া হয়েছে বলে আরব নিউজের বরাতে বলা হয়েছে।
তবে এর আগে সংবাদ সংস্থা আল-জাজিরায় নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইয়েমেনের সক্রিয় মানবাধিকারকর্মী তাওয়াক্কুল কারমান সালমানকে একজন ক্রিমিনাল হিসেবে অভিহিত করেন।
সেসময় কারমান জানান, ইয়েমেনকে ধ্বংস করে দিচ্ছে সৌদি যুবরাজ সালমান।
মঙ্গলবার ইসলামাবাদে রাষ্ট্রপতি আরিফ আলভীর উপস্থিতিতে পাকিস্তান ওলামা কাউন্সিল (পিউসি) সৌদি যুবরাজকে ২০১৮ সালের সেরা আন্তর্জাতিক ব্যক্তিত্ব ঘোষণা করে। সৌদি যুবরাজ সালমানের পক্ষে পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাইদ আল মালিকি রাষ্ট্রপতির হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন।
যুবরাজ সালমান গত বছরের ২ অক্টোবর সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ব্যাপকভাবে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েন।
তথ্য সূত্র: আরব নিউজ, জিয়ো, আল-জাজিরা।
গত ফেব্রুয়ারিতে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভারত সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধে সৌদি আরবের বিভিন্ন কারাগারে আটক ভারতীয় ৮৫০ বন্দিকে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে রিয়াদ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য জানিয়েছে। সৌদি কারাগারগুলোতে বিশ্বের যে কোনো দেশের তুলনায় ভারতীয় নাগরিক বেশি বন্দি আছেন। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ২২৪ জনে।
খুন, অপহরণ, ঘুষ, মাদক ও অ্যালকোহলসংক্রান্ত বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সৌদিতে বাস করা বেশিরভাগ বিদেশি নাগরিক হচ্ছেন ভারতীয়, যা প্রায় ২৭ লাখের কাছাকাছি।
বহুল আলোচিত মধ্যপ্রাচ্যের খ্যাতিমান সংবাদিক সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী নাগরিক জামাল খাশোগি হত্যার জন্য যুবরাজ মুহাম্মদ বিন সালমানকেই দায়ী করেছিল জাতিসংঘ। জাতিসংঘের তদন্ত দল তা উপলদ্ধি করতে পেরেছেন বলে উল্লেখ করেছেন তুর্কি প্রেসিডেন্টের শীর্ষ একজন সহযোগী।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের প্রধান উপদেষ্টা ইয়াসিন আকতে শুক্রবার জানিয়েছেন, সৌদি যুবরাজ যে খাশোগি হত্যাকাণ্ডের প্রধান দায়ী ব্যক্তি জাতিসংঘ কমিশনের সদস্যরা তা বুঝতে পেরেছেন। শিগগিরই তারা হত্যাকাণ্ডের অডিও রেকর্ডিং শুনবেন।


