কোরআন অবমাননায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেফুর ফাঁসি দাবি

কোরআন অবমাননায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেফুর ফাঁসি দাবি

কোরআন অবমাননায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেফুর ফাঁসি দাবি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিকৃত মানসিকতার সেফাতুল্লাহ সাফা কবিরের পক্ষে বলতে গিয়ে পবিত্র কুরআন অবমাননা করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিশ্বজুড়েই তার ফাঁসি দাবি করেছে ইসলামপ্রিয় মানুষ। ইতোমধ্যেই রাজনীতিসহ নানা ইস্যুতে কথা বলে প্রবাসী বাংলাদেশি সেফাতুল্লা ‘সেফুদা’ আলোচনায় উঠে এসেছে। অশ্লীলতা বান ডেকে এই সেফুদা বিনোদনেরও পাত্র হয়েছেন। প্রতিটি ইস্যুতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে তিনি যাচ্ছেতাই বক্তব্য উগ্রে দেন। প্রচুর ভিও হয় তার বক্তব্য। গণমাধ্যম তাকে এক উচ্চ মার্গে পৌঁছে দিয়েছে বলেও মন্তব্য করেন বিশ্লেষকগণ।

এদিকে কুরআন অবমাননার ভিডিওতে তিনি নিজের ধর্ম মানব ধর্মে দীক্ষিত বলেও জানান। এটি তার প্রেম ধর্ম।

তেমনই বরাবরের মতো গত বুধবার নিজের ফেসবুক পেইজ থেকে লাইভে আসেন সেফাতুল্লা। লাইভে তিনি কথা বলেন মডেল ও অভিনেত্রী সাফা কবিরের সম্প্রতি একটি মন্তব্য নিয়ে।

জানা যায়, লাইভ চলাকালীন এক পর্যায়ে উত্তেজিত হয়ে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনকে ছিঁড়ে ফেলেন এবং তা টয়লেটে নিক্ষেপ করেন।
এনিয়ে বাংলাদেশে ফেসবুক জুড়ে সেফুদার ফাঁসির দাবি উঠেছে।

কেউ লিখেছেন, অবিলম্বে সেফুকে আইনের আওতায় আনা হোক। আবার কেউ লিখেছেন, পবিত্র কোরআন শরিফকে এমনভাবে অবমাননার শাস্তি চাই।
পবিত্র কোরআন শরীফকে অবমাননা করায় সেফুদার ফাঁসি দাবি করে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী।

এছাড়া জানা যায়, দেশে অথবা বিদেশে সেফুদাকে আইনের হাতে তুলে দিতে পারলে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *