শেখ হাসিনার সরকারের আমলেই দেশের আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে : নাসিম

শেখ হাসিনার সরকারের আমলেই দেশের আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে : নাসিম

নিজস্ব প্রতিবেদক ● আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলেই দেশের আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তন ‘যমুনা’ কর্তৃক আয়োজিত নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের একটি সংগঠন ‘যমুনা’।

সংগঠনের সভাপতি জুলফিকার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য ম ম আমজাদ হোসেন মিলন, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সাবেক এমপি তানভীর শাকিল জয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সেলিম রেজা, ছাত্রলীগের সহ-সভাপতি ইমতিয়াজ বুলবুল বাপ্পি প্রমুখ বক্তব্য রাখেন।

মোহাম্মদ নাসিম বলেন, যারা ক্ষমতায় থেকে বঙ্গবন্ধু হত্যার বিচার ও জাতীয় চার নেতা হত্যার বিচার করে নাই। বরং আইন করে বিচার বন্ধ রেখে ছিল। তাই তাদের মুখে আইনের শাসনের কথা মানায় না। আইনের শাসন যদি প্রতিষ্ঠা পেয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই পেয়েছে। বেগম জিয়ার দল আর যা বলেন আইনের শাসনের কথা বলবেন না।

প্রধানমন্ত্রী শেখ হাসিানর অধিনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ২০১৯ সালের নির্বাচন সংবিধান অনুযায়ি অনুষ্ঠিত হবে। সংবিধানের বাহিরে গিয়ে কোন কিছু হবেনা। সংবিধানে যা আছে সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা নির্বাচনে আসতে চায় আমরা তাদের স্বাগত জানাবো।

মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশে আজ জঙ্গি দমন হয়েছে। সোমবার যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন চক্রন্তাকারিরা চক্রান্ত শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *