শ্রীলঙ্কায় সর্বধর্মীয় সভার উদ্যোগ

শ্রীলঙ্কায় সর্বধর্মীয় সভার উদ্যোগ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শ্রীলঙ্কার তিনটি চার্চ, তিনটি অভিজাত হোটেল, কলম্বো এবং এর পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ সিরিজ বোমা হামলার পর আলোচনার জন্য সকল ধর্ম ও দলের নেতাদের নিয়ে সভার ডাক দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এ সভা অনুষ্ঠিত হবে। এতে দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে যথাযত দ্বায়িত্ব পালনে ব্যর্থ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পুজিথ জয়সুন্দর প্রতিরক্ষা সেক্রেটারি হেমাসিরি ফার্নান্দোকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট সিরিসেনা। তিনি বলেন, দ্রুত নিরাপত্তা বিভাগে নিয়োজিত ব্যক্তিদের সরিয়ে সবকিছু ঢেলে সাজানো হবে।শ্রীলঙ্কায় আত্মঘাতি হামলা হতে পারে বলে সতর্কতার ব্যাপারে আমাকে কিছুই জানানো হয়নি।

এ হামলায় এখন পর্যন্ত ৩৫৯ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা পাঁচ শতাধিক। নিহতের সংখ্যা এখনও বাড়ার আশঙ্কা করছে স্বাস্থ্য বিভাগ। হামলার দুই সপ্তাহ, ১০ দিন এবং দুই ঘণ্টা আগে সতর্ক বার্তা পাঠিয়েছিলো ভারত। কিন্তু কোন সতর্কতাকেই আমলে নেয়া হয়নি।

মঙ্গলবার শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। আইএসের বার্তা সংস্থা আমাক এজেন্সি দায় স্বীকার করে বলে জানিয়েছে সাইট ইন্টেলিজেন্স। শ্রীলঙ্কান উগ্র ইসলামপন্থী সংগঠন তৌহিদ জামাতও দায় স্বীকার করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *