শ্রীলঙ্কায় গোলাগুলিতে চার আইএস জঙ্গি নিহত

শ্রীলঙ্কায় গোলাগুলিতে চার আইএস জঙ্গি নিহত

পাথেয় রিপোর্ট : শ্রীলঙ্কায় জঙ্গিগোষ্ঠী আইএস-এর সঙ্গে সম্পৃক্ততা আছে এমন চার জন জঙ্গি সংঘর্ষে নিহত হয়েছে বলে দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র সুমিথ আতাপাত্তু বলেন, কালমুনাইইয়ের একটি বাড়িতে অভিযান চলাকালে অস্ত্রধারীরা গুলি শুরু করে। এতে পাল্টা আক্রমণে দুইজন অস্ত্রধারী নিহত হয় বলে তিনি জানান।

এছাড়া ওই সংঘর্ষে বেসামরিক লোকের মৃত্যু হয়েছে বলে তিনি উল্লেখ করেন। খালিজ টাইমসের এক খবরে বলা হয়েছে, দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে ১৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন শিশু রয়েছে।

শ্রীলঙ্কার পুলিশ শনিবার (২৭ এপ্রিল) বলেন, রাতব্যাপী চলা সংঘর্ষে চার জন আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়েছেন। পুলিশ এক বিবৃতিতে জানায়, আমরা চারজন সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীর লাশ উদ্ধার করেছি। এছাড়া সংঘর্ষে তিন জন আহত হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হয়নি বলে খবরে বলা হয়েছে।

গত রোববার চার্চ ও অভিজাত হোটেলে ভয়াবহ সিরিজ হামলায় ২৫৩ জন নিহত হয়। আহত হয় প্রায় অর্ধশতাধিক। এই হামলার দায় স্বীকার করেছে আইএস। হামলার পর দেশটির নিরাপত্তা বাহিনী এখন পর্যন্ত ৭০ জনকে আটক করেছে। এছাড়া হামলায় জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে বলে জানা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *