তাপমাত্রা আরও বাড়বে

তাপমাত্রা আরও বাড়বে

নিজস্ব প্রতিবেদক ● সারাদেশে শনিবার দিনের তাপমাত্রা বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং আগামী ৪৮ ঘণ্টার দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে। শুক্রবার সকাল ৭টা থেকে ঢাকা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেত্রকোনায় ২২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০-১৫ কিমি পর্যন্ত। শুক্রবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৩%। ঢাকায় শুক্রবার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে এবং শনিবার সূর্যোদয় ভোর ৫টা ১৪ মিনিটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *