প্রধানমন্ত্রীকে রমজানের শুভেচ্ছা জানালেন মাহমুদ আব্বাস

প্রধানমন্ত্রীকে রমজানের শুভেচ্ছা জানালেন মাহমুদ আব্বাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

এ ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, ফিলিস্তিনের প্রেসিডেন্ট স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং তাঁকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান। তিনি জানান, মাহমুদ আব্বাস বাংলাদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের প্রেসিডেন্টকে রমজানের শুভেচ্ছা জানান।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের জনগণের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ্য, বর্তমানে সরকারি সফরে লন্ডনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *