মুমিন রমজানে আল্লাহর রহমতের সন্ধান করে : আখতার কাসেমী

মুমিন রমজানে আল্লাহর রহমতের সন্ধান করে : আখতার কাসেমী

মুমিন রমজানে আল্লাহর রহমতের সন্ধান করে : মাওলানা আখতার কাসেমী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র রমজান মাসে মুমিন আল্লাহর রহমতের সন্ধানে করে বলে মন্তব্য করেছেন দারুল উলূম দেওবন্দ ওয়াক্বফ এর- সিনিয়র মুহাদ্দিস মাওলানা নাসীম আখতার কাসেমী।

তিনি বলেন, রমজান মাস রহমত, মাগফিরাত, ও নাজাতের পয়গাম নিয়ে আমাদের নিকট এসেছে। এ মাসের প্রথম ১০ দিন আল্লাহর অশেষ রহমত বর্ষিত হয়। দ্বিতীয় ১০ দিনে আল্লাহ তা’আলা অসংখ্য মানুষকে মাগফিরাত দান করেন। তৃতীয় ও শেষ ১০ দিনে জাহান্নামীদের মুক্তি দান করেন। তাই আমাদের উচিৎ হলো, এ বরকতপূর্ণ মাসে আল্লাহর ইবাদতের দিকে মনোনিবেশ করা। আল্লাহর রহমতের সন্ধান করা।

বুধবার (৮ মে) রমজানুল মোবারকের দ্বিতীয় দিনে মসজিদের খানকায় বয়ানে ভারতে প্রসিদ্ধ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দ ওয়াক্বফ এর- সিনিয়র মুহাদ্দিস এসব কথা বলেন।

মাওলানা নাসীম আখতার কাসেমী পবিত্র রমজানুল মোবারকে মুসলিম মিল্লাতের করণীয় প্রসঙ্গে বলেন, এ মাসে আল্লাহর বান্দাদের উচিৎ হলো বেশী বেশী আল্লাহর রহমত সন্ধান করা। নফল নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির-আযকার এবং দান-সাদকা অধিক পরিমাণে করা। এতে বান্দার হৃদয়ে প্রশান্তি আসে।

দারুল উলূম দেওবন্দ ওয়াক্বফ এর- সিনিয়র মুহাদ্দিস মাওলানা নাসীম আখতার কাসেমী আরও বলেন, রমজানে আমাদের চক্ষু, জবান ও লজ্জাস্থানের হেফাজত করতে হবে। যেন ঐ লোকদের মত না হয় যারা সারাদিন অনাহারে থেকে ও কোন প্রতিদান পায় না। আমাদের উচিৎ আল্লাহর নিকট নিজ গুনাহের জন্য ক্ষমা চাওয়া। অতীতের সকল পাপ থেকে তাওবা করা এবং আল্লাহর দরবারে বেশী বেশী রোনাজারি করা। আল্লাহর নিকট থেকে মাগফিরাত অর্জনের পাথেয় সংগ্রহ করা। এবং জাহানন্নাম থেকে মুক্তির উপায় বের করা।

রমজান পাপমোচনের মাস উল্লেখ করে মাওলানা কাসেমী বলেন, এ মাস এসেছে আমাদের পাপসমূহকে মিটিয়ে দেওয়ার জন্য। সারা বছরের সকল পাপ ক্ষমা করানোর সুবর্ণ সুযোগ রয়েছে। গুনাহের কারণে আমাদের অন্তরে যে মরিচা ধরেছে তা পরিষ্কার করতে হবে। মনের কু-প্রবৃত্তি থেকে বাঁচতে হবে। গরীব-মিসকিনদের বেশী বেশী দান-সদকা করতে হবে। আল্লাহর রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির জন্য বেশী বেশী আল্লাহর ইবাদত ও ভালো কাজের প্রতি মনোনিবেশ করতে হবে।

গ্রন্থনা : আহমাদ কাশফী

সূত্র : হামারা সামাজ, ভারত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *