ক্রাইস্টচার্চে হামলার শিকার মসজিদ পরিদর্শন জাতিসংঘ মহাসচিবের

ক্রাইস্টচার্চে হামলার শিকার মসজিদ পরিদর্শন জাতিসংঘ মহাসচিবের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মঙ্গলবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার মসজিদ দু’টি পরিদর্শন করেছেন। এদিন তিনি আল নূর মসজিদে প্রায় আধাঘণ্টা অবস্থান করেন এবং স্থানীয় মুসলিম নেতা ও হামলায় বেঁচে যাওয়া কয়েকজনের সঙ্গে কথা বলেন।সেখানে যান তিনি।

গত ১৫ মার্চ আল নূর মসজিদ ও কাছাকাছি থাকা অপর একটি মসজিদে সেজদারত মুসল্লিদের ওপর ক্রাইস্টচার্চে অস্ট্রেলীয় এক শ্বেতাঙ্গ জঙ্গির বন্দুকধারীর হামলায় কয়েকজন বাংলাদেশিসহ ৫১ জন নিহত হয়।

এ হামলায় অল্পের জন্য রক্ষা পায় নিউজিল্যান্ডে সফররত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জাতীয় ক্রিকেট দলের অনুশীলন মাঠের কাছের আল নূর মসজিদে নামাজ পড়তে যাওয়ার কয়েক মিনিট আগেই এ ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

এসময় জাতিসংঘ মহাসচিব আল নূর মসজিদে প্রায় আধাঘণ্টা অবস্থান করেন এবং স্থানীয় মুসলিম নেতা ও হামলায় বেঁচে যাওয়া কয়েকজনের সঙ্গে কথা বলেন। পরে মসজিদটির সামনে তিনি সাংবাদিকদের জানান, সারা বিশ্বের অনেক মানবিক মানুষের মতো তিনিও এ ঘটনায় ব্যথিত।

জাতিসংঘ মহাসচিব গুতেরেস বলেন, ‘আমি জানি এ দুঃখ, কষ্ট ও বেদনায় উপশম হওয়ার মতো কোনো শব্দ আমার কাছে নেই। কিন্তু ভালোবাসা ও সমর্থন জানাতে আমি এখানে ব্যক্তিগতভাবে আপনাদের কাছে আসতে চেয়েছি।’

জাতিসংঘ মহাসচিব এরপর আল নূর মসজিদ থেকে লিনউড মসজিদে যান। সেখানে হতাহতদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন এবং বন্দুকধারীকে আটকানোতে সহাসী ভূমিকা পালনকারী ‘হিরো’ আব্দুল আজিজসহ ওই ঘটনায় বেঁচে যাওয়া আরও কয়েকজনের সঙ্গে কথা বলেন তিনি।

এসময় আব্দুল আজিজ সাংবাদিকদের বলেন, ‘জাতিসংঘ প্রধানের সাথে কথা বলতে পেরে তিনি নিজেকে সম্মানিত মনে করছি। তিনি এখানে এসেছেন এবং আমাদের ব্যাথায় ব্যথিত হয়েছেন, এটা আমাদের কাছে অনেক কিছু।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *