পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লীগে এবারের মৌসুমটা মোটেও ভালো কাটেনি ম্যানচেস্টার ইউনাইটেডের। উল্লেখযোগ্য কোনো শিরোপা জিততে পারেননি রেড ডেভিলরা। তাই মৌসুম শেষে নিজেদের ব্যক্তিগত কাজে মনোনিবেশ করেছেন ইউনাইটেডের খেলোয়াড়রা।
এ সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছেন মুসলিম খেলোয়াড় পল পগবা। পবিত্র মাহে রমজানে মক্কায় পাড়ি জমিয়েছেন তিনি। ছোট ভাইকে নিয়ে এখন সেখানে ওমরাহ পালনে ব্যস্ত ফ্রান্স সুপারস্টার ফুটবলার।
সেখানে ওমরাহ পালনরত মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পগবা। শিরোনামে লিখেছেন- জীবনের সবচেয়ে গুরুতপূর্ণ কাজটা করতে কখনই ভুল করবেন না। মক্কায় এই প্রথম সফর নয় ফরাসি বিশ্বকাপজয়ী তারকার। গেল দুই মৌসুম শেষ করেও সৌদি আরবের পবিত্র নগরীতে ছুটে গিয়েছিলেন তিনি।
ছুটি শেষ করেই ফুটবলে ফিরবেন পগবা। সদ্য সমাপ্ত মৌসুমটাই হয়তো হতে চলেছে ম্যানইউর জার্সি গায়ে তার শেষ মৌসুম। কারণ তাকে পেতে আদা-জল খেয়ে লেগে আছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আগামী সময়ে লস ব্লাঙ্কোদের হয়ে মাঠ মাতাতে দেখা যেতে পারে ইসলাম ধর্মপ্রাণ এ ফুটবলারকে।
প্রসঙ্গত, ‘পল পগবা (জন্ম ১৫ মার্চ ১৯৯৩) হলেন একজন ফরাসি ফুটবলার। তিনি প্রিমিয়ার লীগের দল ম্যানচেস্টার ইউনাইটেড ও ফ্রান্স জাতীয় ফুটবল দলে খেলে থাকেন। তিনি মূলত মধ্যমাঠে খেলে থাকেন। বাম|থাম্ব|পল পগবা।


