জনগণের ভোটে জিতেছেন মোদী, সেখানে গণতন্ত্র সফল : আমীর খসরু

জনগণের ভোটে জিতেছেন মোদী, সেখানে গণতন্ত্র সফল : আমীর খসরু

পাথেয় রিপোর্ট : বিএনপি ভারতের লোকসভা নির্বাচনকে গণতন্ত্রের সফলতা হিসেবে দেখছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ভারতের সাধারণ নির্বাচনের ফল ঘোষণার পর শুক্রবার এই প্রতিক্রিয়া জানান।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ভারতের জনগণ গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পেরেছে, যেটা বাংলাদেশের জনগণ পারে নাই তিনি বলেন, ‘ভারতে গণতন্ত্র সফল হয়েছে।’

শুক্রবার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আমীর খসরু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভিত্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ভারতের নির্বাচনের ফল সম্পর্কে দলীয় প্রতিক্রিয়া জানানোর সময় খসরু আরও বলেন, ‘ভারতে গণতন্ত্র সফল হয়েছে। কারণ দেশটি লোকসভা নির্বাচনে তাদের জনগণের ভোটাধিকার ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে পারে।’

তিনি বলেন, ‘ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক হবে দুই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জনগণের মধ্যে হতে হবে।’

সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে ভারতে গণতন্ত্র আরও শক্তিশালী হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি জনগণের ভোটে নির্বাচনে বিজয়ী হয়েছে। জনগণ তাদের ভোটে বিজেপির পক্ষে রায় দিয়েছেন।’

বিএনপির পক্ষ থেকে মোদীকে অভিনন্দন জানানোর কথা জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে অভিনন্দন জানিয়েছে। সেই চিঠি ভারতীয় হাই কমিশনের কাছে আজ-কালের মধ্যে চলে যাবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *