গাজীপুর প্রতিনিধি ● গাজীপুরের কালিয়াকৈরে বাসচাপায় এক পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গত সোমবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার সূত্রাপুর বোর্ডঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গাড়াই হাইওয়ে থানার ওসি খলিলুর রহমান জানান। নিহতরা হলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের মো. সফিকুর রহমান (৩৫), তার মেয়ে অঞ্জনা আক্তার (৬) ও দেড় বছরের ছেলে মো. এলাহী।
তাদের লাশ গোড়াই হাইওয়ে থানায় রয়েছে। আহত সফিকুরের স্ত্রী রাহেলা আক্তারকে (৩০) মির্জাপুর কুমুদিনি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ওসি খলিলুর বলেন, রাতে সফিকুর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কালিয়াকৈরে শ্বশুড়বাড়ি থেকে মোটরসাইকেলে টাঙ্গাইলে তার বাড়িতে রওনা হন। বোর্ডঘর এলাকায় ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস তাদের চাপা দিয়ে ঘটনাস্থলেই সফিকুরের স্ত্রী অন্যান্যের মৃত্যু হয়। পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।


