রমজানে ইন্দোনেশিয়ায় ১৮ হাজার মদের বোতল ধ্বংস

রমজানে ইন্দোনেশিয়ায় ১৮ হাজার মদের বোতল ধ্বংস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় রমজানের পবিত্রতা বজায় রাখতে ১৮ হাজার মদের বোতল ধ্বংস করা হয়েছে। মুসলিম প্রধান দেশটিতে পুলিশ পবিত্র রমজান মাসে মদ পান না করার বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইন্দোনেশিয়ার ২৬ কোটি জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ মুসলমান। রমজান মাসে তাদেরকে সুবহে সাদিক থেকে সুর্যাস্ত পর্যন্ত পানাহার, ধূমপান ও যৌন সম্ভোগ থেকে বিরত থাকতে বলা হয়েছে। পুলিশ রাজধানী জাকার্তায় গত কয়েক মাস অভিযান চালিয়ে কয়েক হাজার মদের বোতল উদ্ধার করে।

জাকার্তার গভর্ণর আনিস বাসওয়েদান বাসিন্দাদের কাছে অবৈধ মদ না রাখার আহ্বান জানিয়েছেন। নগরীর জাতীয় স্মৃতিসৌধে মাদক ধ্বংসের অনুষ্ঠানে তিনি বলেন, ‘মুসলিমদের মদ্যপান কমানো উচিত।’

আনিস বলেন, ‘মানুষ যদি মদ খাওয়া অব্যাহত রাখে তবে এর সরবরাহ কমিয়েও কোন লাভ নেই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *