মাওলানা আবু জাফর আহমদুল্লা’র ইন্তেকালে ইসলামী আন্দোলনের শোক
পাথেয় রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা আবু জাফর আহমদুল্লাহ ইন্তেকাল করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, বাংলাদেশ মুজাহিদ কমিটির এক সময়ের সেক্রেটারী জেনারেল বর্তমানে জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক জনাব মাওলানা আবু জাফর আহমদুল্লাহ বুধবার সকাল ৬ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের নামাজে জানাজা বৃহস্পতিবার ৩০/৫/২০১৯ ইং তারিখ সকাল ৯ ঘটিকার সময় বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার বাউফল উপজেলা পাবলিক মাঠে অনুষ্ঠিত হবে।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ইসলামী শ্রমিক আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী জেনারেল মাওলানা শহিদুল ইসলাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উঁচু মাকাম দান করুন। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বাংলাদেশ মুজাহিদ কমিটির জয়েন্ট সেক্রেটারী মাওলানা আবু জাফর আহমদুল্লাহর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম বুধবার এক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
তারা বলেন, মাওলানা আবু জাফর আহমদুল্লাহ ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির একজন মুখলিছ রাহবার। দীন মানার ব্যাপারে যিনি ছিলেন অত্যন্ত সচেতন একজন ব্যক্তি। যার চিন্তা-চেতনায় ছিল আল্লাহর দীন থেকে গাফেল মানুষদেরকে আল্লাহর দীনের সাথে সম্পর্ক তৈরী করে দেয়া। হযরতের ইন্তেকালে আমরা একজন উদার মানসিকতার খাঁটি মুজাহিদকে ব্যক্তিকে হারালেন।
মাওলানা আবু জাফর আহমদুল্লাহর ইন্তেকালে সংগঠনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া, উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী ও সেক্রেটারী মাওরানা গাজী আতাউর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আশরাফ আলী আকন ও সেক্রেটারী হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, ইসলামী আইনজীবী পরিষদ সভাপতি এডভোকেট শেখ আতিয়ার রহমান ও সেক্রেটারী জেনারেল এডভোকেট লুৎফুর রহমান শেখ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারূফ ও সেক্রেটারী জেনারেল মুহাম্মদ মুস্তাকিম বিল্লাহ, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ ও সেক্রেটারী জেনারেল মুক্তিযোদ্ধা আবুল কাশেম ও জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বুধবার এক পৃথক পৃথক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।


