মাশরাফিরা বাকিংহামে রানি এলিজাবেথের সঙ্গে

মাশরাফিরা বাকিংহামে রানি এলিজাবেথের সঙ্গে

মাশরাফিরা বাকিংহামে রানি এলিজাবেথের সঙ্গে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বকাপ খেলতে গিয়েছে দুনিয়ার সব ক্রিকেটাররা। আর রানি এলিজাবেথের সঙ্গে তারা সাক্ষাৎ করবেন না এটা হতে পারে না। বাংলাদেশের আস্থার প্রতীক মাশরাফি বিন মুর্তজাসহ সবগুলো দেশের অধিনায়ক রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করে ফটোসেশনে অংশ নিয়েছেন।

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠলো ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের। লন্ডনের ঐতিহাসিক রাস্তা ‘দ্য মল’-এ আয়োজনের কোনো কমতি ছিলো না। নাচ, গান, আতশবাজি বাদ যায়নি উপস্থিত চার হাজার অতিথিসহ বিশ্ববাসীর জন্য।

উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করতে যান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ বিশ্বকাপে অংশ নেওয়া ১০ দেশের অধিনায়করা। বাকিংহাম প্যালেসে এ সময় তারা রানির সঙ্গে ফটোসেশনে অংশ নেন। যেখানে মাশরাফিকে রানির পেছনে-ই দাঁড়াতে দেখা যায়।

এছাড়াও বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর অধিনায়কদের সঙ্গে কুশল বিনিময় করেন সদ্য বাবা হওয়া ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি।

অনুষ্ঠানে প্রত্যেক দেশের একজন করে লিজেন্ড ক্রিকেটার ও সেলিব্রেটি উপস্থিত ছিলেন। বাংলাদেশের হয়ে উপস্থিত ছিলেন ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও অভিনেত্রী জয়া আহসান।মাশরাফিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রিন্স হ্যারিবিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে মঞ্চে ওঠেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। অনুষ্ঠানে ‘স্ট্রিট ক্রিকেট’ নামে ভিন্নধর্মী এক আয়োজন করা হয়। সেখানে এক মিনিটে কোন দল কত রান নিতে পারে সেই চ্যালেঞ্জে মেতে ওঠেন সব দেশের লিজেন্ড ক্রিকেটার ও সেলিব্রেটিরা।

৩০ জুন (বৃহস্পতিবার) ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের টুর্নামেন্ট। আর আগামী ২ জুন (রোববার) শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *