‘সরকারের কিছু করার নেই খালেদার মুক্তির বিষয়ে’

‘সরকারের কিছু করার নেই খালেদার মুক্তির বিষয়ে’

‘সরকারের কিছু করার নেই খালেদার মুক্তির বিষয়ে’

পাথেয় রিপোর্ট : কিছুই করার নেই সরকারের খালেদা জিয়ার মুক্তির বিষয়ে উল্লেখ করে বক্তব্য দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি আদালতের বিষয়। এতে সরকারের কোনো হাত নেই।

শনিবার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঈদে ঘরমুখো মানুষের অবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়াকে আজকে কারাগারে বন্দি রেখেছে কে? সরকার, না মামলা? তত্ত্বাবধায়ক সরকারের মামলার কারণে তিনি সাজাপ্রাপ্ত হয়ে আদালতের রায়ে কারাগারে আছেন। আদালতে খালেদা জিয়াকে সরকার পাঠায়নি। যদি সরকারকে দায়ী করেন, তাহলে সেটা তত্ত্বাবধায়ক সরকার। দেশে আইন আছে, বিচার ব্যবস্থা আছে, আইন অনুযায়ী তিনি আদালতে গেছেন। আদালত তাকে কনভিকশন দিয়েছে, সাজা দিয়েছে এবং সেভাবেই তিনি জেলে আছেন। এখন লিগাল ব্যাটল করে বিএনপির নেতারা তাঁকে মুক্ত করে আনতে পারেন। এখানে সরকারের কোনো করণীয় নেই। বিষয়টি আদালতের এখতিয়ার।’

বিএনপির আন্দোলনের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি যে কথা বলে, তাঁরা খালেদা জিয়াকে আন্দোলন করে বের করবে। খালেদা জিয়ার সাজা পাওয়ার পর এত দিন চলে গেল, আন্দোলনের উত্তাপ রাজপথে সঞ্চারিত করতে পারেনি বিএনপি, সেটা তাদের ব্যাপার। আন্দোলন যদি তারা করে, সেই আন্দোলনও তো সরকারের বিরুদ্ধে না। সাজা দিয়েছেন আদালত, আদালতের বিরুদ্ধে তারা আন্দোলন করতে পারে। এখানে সরকারের কিছু করণীয় নেই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *