বিজেপি বিধায়কের বোনের ইসলাম গ্রহণ এবং জবাবে ভিডিওবার্তা

বিজেপি বিধায়কের বোনের ইসলাম গ্রহণ এবং জবাবে ভিডিওবার্তা

বিজেপি বিধায়কের বোনের ইসলাম গ্রহণ এবং জবাবে ভিডিওবার্তা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিজের বোনের ইসলামগ্রহণের সংবাদ শোনে তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন ভারতীয় জনতা পার্টি বিজেপির বিধায়ক রাজা সিং। এই খবর ভুয়ো দাবি করে ভিডিও বার্তা প্রকাশ করলেন বিজেপির তেলেঙ্গানার ঘোষমহল বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজা সিং। ভিডিও বার্তায় তিনি গুজব উড়িয়ে দিয়েছেন।

তাঁর কথায়, পরিবারের কেউ তাঁর ধর্ম পরিবর্তন করেননি। ভবিষ্যতেও কেউ তাঁর ধর্ম পরিবর্তন করবেন না। এসব গুজব। তবে আগামী দিনে ঘর ওয়াপসি অভিযান পুরো দস্তুর চলবে বলেও জানান তিনি। ইন্টারনেটে কিছু ভুয়ো খবর ছড়িয়েছে যে, আমার বোন ইসলামে ধর্মান্তরিত হয়েছেন। এটা মিথ্যে প্রচার।

ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত খবর, রাজা সিং ও এক মহিলার ছবির কোলাজ সোশ্যাল মিডিয়ায় ছড়ায়। সেখানে দাবি করা হয়, তাঁর বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ছবির সেই মহিলা কেরালার বাসিন্দা, তিনি ২০১৭ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এটা হতে পারে সেই মহিলা পরে আবার হিন্দু ধর্মে ফিরে আসেন।

সেই মিডিয়া রিপোর্ট ও রাজা সিংয়ের দাবি ঘিরে বিভ্রান্তি কিন্তু থেকেই গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *