ভারতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪৪

ভারতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪৪

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের পাহাড়ি রাজ্য হিমাচলে একটি যাত্রীবাহী বাস গিরিখাতে পড়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন এবং ২৯ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) হিমাচল রাজ্যের কুল্লু জেলার বানজার তেহশিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় ৭০ জন যাত্রী নিয়ে বাসটি কুল্লু থেকে গাদা গুশাইনি যাচ্ছিল।

কুল্লু জেলা পুলিশপ্রধান শালিনী অগ্নিহোত্রী গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে কর্তৃপক্ষ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক সরকারি কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রীবহন ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। হতাহতদের বেশিরভাগই কুল্লু জেলার বাসিন্দা।

দুর্ঘটনায় গিরিখাতের নিচে একটি জলপ্রবাহের কাছে বাসটি দুমড়ে-মুচড়ে পড়ে যায়। স্থানীয়রাই আহতদের উদ্ধার করেন। আহতদের বানজার সিভিল হাসপাতাল ও কুল্লু জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদী। এছাড়া, হিমাচলের গভর্নর আচার্য্য দেবব্রত ও মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুরও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ভারতের অন্যতম দুর্ঘটনাপ্রবণ এলাকা। অতিরিক্ত যাত্রীবহন ও বেপরোয়া গাড়িচালনার কারণে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সরকারি তথ্যমতে, ২০১৪ থেকে ২০১৭ সালে প্রতি বছর হিমাচলে অন্তত ১ হাজার ২০০ লোক সড়ক দুর্ঘটনায় প্রাণ হরিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *