দুর্নীতিবাজ ইফা ডিজির অপসারণ চাই : জাতীয় তাফসীর পরিষদ

দুর্নীতিবাজ ইফা ডিজির অপসারণ চাই : জাতীয় তাফসীর পরিষদ

দুর্নীতিবাজ ইফা ডিজির অপসারণ চাই : জাতীয় তাফসীর পরিষদ

পাথেয় রিপোর্ট : ইসলামিক ফাউন্ডেশনের মত একটি জাতীয় প্রতিষ্ঠানকে কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ করায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালকে অপসারণ ও কঠোর শাস্তিÍর আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল দুর্নীতিবাজ ও ভণ্ড। ইসলামিক ফাউন্ডেশনের মতো পবিত্র একটি জায়গায় বসে সব অপকর্ম করেই চলেছে।

রোববার দুপুরে পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে পাঠানো এক বিবৃতিতে জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম এসব কথা বলেন।

বিবৃতিতে আরও বলা হয়, দুর্নীতিবাজ ডিজি ভুয়া প্রজেক্ট দেখিয়ে এবং অবৈধ নিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। তাকে কোনভাবেই ইসলামিক ফাউন্ডেশনের মত একটি জাতীয় প্রতিষ্ঠানে রাখা যাবে না।

দুর্নীতির তদন্তের জন্য বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, অবিলম্বে দুর্নীতিবাজ ডিজিকে অপসারণ ও তার দুর্নীতির তদন্তের জন্য বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। এই দুর্নীতিবাজ ডিজি ইমাম প্রশিক্ষণে উলঙ্গ নারীদের নৃত্য পরিবেশন করে ইমামদের ঈমান নষ্ট করার চক্রান্ত করেছে এবং একজন বিতর্কিত খতীবকে বায়তুল মোকাররমের মত জাতীয় মসজিদে নিয়োগ দিয়ে মুসল্লিদের নামায নষ্ট করার পাঁয়তারা করেছে। ইফার ডিজি একজন ভণ্ড ও দুর্নীতিবাজ। আমরা তার অপসারণ চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *