ভারতে বাস খাদে পড়ে নিহত ৬, আহত ৩৯

ভারতে বাস খাদে পড়ে নিহত ৬, আহত ৩৯

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের ঝাড়খন্ডে একটি বাস খাদে পড়ে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো কমপক্ষে ৩৯ জন।

মঙ্গলবার (২৫ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটেছে। ভারতীয় পুলিশসূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকার্য চলছিল। ওই বাসটি আজ সকালে ছত্তিশগড় থেকে ঝাড়খন্ডের গাড়ওয়া জেলার দিকে যাচ্ছিল । কিন্তু কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেই খাদে পড়ে যায় বাসটি।

প্রসঙ্গত, ঝাড়খন্ডের হাজারিবাগ জেলায় চলতি মাসের ১০ তারিখেই আরও একটি বড় দুর্ঘটনা ঘটেছিল। আর সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আরও একটা বড় দুর্ঘটনা ঘটল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *