খুলনায় স্বাগতম

খুলনায় স্বাগতম

খুলনায় স্বাগতম

আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি

পাথেয় রিপোর্ট : আজ (২৯শে জুলাই১৯ইং) খুলনার জামিআ মাদানিয়া আসআদুল উলূম মাদানীনগরের উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী  ইসলাহী ইজতেমায় অংশ নিতে খুলনায় আসছেন ফিদায়ে মিল্লাত আওলাদে রাসুল সাঃ হযরত সায়্যেদ আস’আদ মাদানী রহঃ এর অন্যতম খলিফা বর্তমান বিশ্বের শ্রেষ্ঠতম ইসলামী স্কলার বাংলাদেশ জমিয়তুল উলামা ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যার চেয়ারম্যান ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্রান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ। জানা যায়, আজ সকাল ৮টায় ঢাকা থেকে আলিম উলামাদের গাড়িবহরে খুলনার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন তিনি। খুলনায় আল্লামা মাসঊদের আগমনের ব্যাপারে জানতে চাইলে  পাথেয়টোয়েন্টিফোর ডটকমের খুলনা প্রতিনিধি ইশতিয়াক আহমাদ বলেন, সারা বিশ্বে প্রতিনিধিত্বকারী ইসলামিক স্কলার আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের খুলনায় আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে ইজতিমায় আগত মুসল্লিদের মধ্যে  আনন্দের হিল্লোল বইছে।  তাঁকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে হাজারো মুসল্লি। একথা ঐতিহাসিক ভাবে সুপ্রমানিত যে, দ্বীনের জন্য হিজরত ও সফর আম্বিয়ায়েকেরামের অন্যতম সুন্নাত। আদি পিতা হযরত আদম আঃ থেকে নিয়ে সর্বশ্রেষ্ঠ ও শেষনবী হযরত মুহাম্মাদ সাঃ সহ সকল নবীগণ  দ্বীনের জন্য হিজরত ও সফর করেছেন। বিদায় হজ্জে উপস্থিত প্রায় সোয়ালক্ষ সাহাবায়ে করামসহ  অন্যান্য সাহাবায়েকরামগণ ও পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে এ ধারা অব্যাহত রেখেছেন।আইম্মায়ে মুজতাহিদিন  মুহাদ্দিসিনগণ ও সে পথে ছিলেন অটল অবিচল।

উপমহাদেশে খাজা মঈনুদ্দীন চিশতী, হযরত শাহজালাল ইয়ামানি,  খাজা খানজাহান আলী, মুসনাদুল হিন্দ শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দেসে দেহলভী, হযরত শাহ ঈসমাঈল শহীদ রহঃ সহ অসংখ্য আকাবির উলামা মাশায়েখগণ
হিজরত ও সফর করে তারা দ্বীনের কাজকে আরো বেগবান করেছেন। আলোকিত করেছেন সমাজ ও মানুষকে। সেই অনুপম ধারার অংশ হিসাবে ফিদায়ে মিল্লাত আওলাদে রাসুল সাঃ হযরত সায়্যেদ আস’আদ মাদানী রহঃ এর অন্যতম খলিফা বর্তমান বিশ্বের ইসলামী স্কলার বাংলাদেশ জমিয়তুল উলামা ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যার চেয়ারম্যান ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্রান্ড ইমাম, আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ দাঃবাঃ আজ ২৯’ শে জুন থেকে একলা জুলাই তিন দিনের এক সংক্ষিপ্ত ইসলাহী সফরে দক্ষিণবঙ্গগের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান খুলনার মাদানী নগর মাদরাসায় আগমন করছেন। আত্মশুদ্ধি সমাজ সংস্কার ও নানামুখি দিক নির্দেশনামূলক প্রোগ্রামের মাধ্যমে গণমানুষকে আখেরাতমুখী করা।
সম্মানিত উলামা মাশায়েখ ও সুধী সমাজের সঙ্গে মত বিনিময়, ছাত্র সমাজকে সঠিক লক্ষে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দান ইত্যাদী জরুরী কর্মসূচি নিয়েই তার এ মূল্যবান সফর।
এদিকে আল্লামা ফরীদ উদ্দিন মাসউদের আগমনী বার্তায় সকাল থেকেই খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানের মুসাল্লীরা জড়ো হতে শুরু করেছেন। অধীর আগ্রহে তারা অপেক্ষমান, এমন প্রগ্রামে সকলের অংশ গ্রহণ ও অনুষ্ঠানের কামীয়াবি তাদের সকলের কাম্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *