পশ্চিমবঙ্গে ‘জয় শ্রীরাম’ না বলায় মাদরাসা ছাত্রকে মারধর

পশ্চিমবঙ্গে ‘জয় শ্রীরাম’ না বলায় মাদরাসা ছাত্রকে মারধর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পশ্চিমবঙ্গের পুরুলিয়ার নিতুড়িয়ায় ‘জয় শ্রীরাম’ না বলায় এবার এক মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুলাই) এ ঘটনা ঘটে।

ওই মাদরাসাছাত্র অভিযোগ করে, বুধবার বিকেলে চার যুবক পথ আটকে তাকে ‘জয় শ্রীরাম’ বলার জন্য চাপ দেয়। রাজি না হওয়ায় তাকে মাটিতে ফেলে মারা হয়। বৃহস্পতিবার তার বাবা নিতুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন।

তৃণমূলের জেলা সভাপতি শান্তিরাম মাহাতোর দাবি, ‘বিজেপি উগ্র হিন্দুত্বের জিগির তুলে সন্ত্রাস চালাচ্ছে।’

অন্যদিকে বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর পাল্টা দাবি, ‘বিজেপির ভাবমূর্তি নষ্ট করতে তৃণমূল এই কাণ্ড ঘটিয়েছে। নিজেরা এ সব করে বিজেপির উপর দোষ চাপাচ্ছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *