লেবুর রস চেরতা কালো জিরা— অভ্যাস করুন

লেবুর রস চেরতা কালো জিরা— অভ্যাস করুন

লেবুর রস চেরতা কালো জিরা— অভ্যাস করুন

মুস্তাফা জামান আব্বাসী : কোয়ার্টার গ্লাস লেবুর রস খেতে ভাল লাগে না। রবীন্দ্রনাথ ভোর চারটায় খেতেন চেরতার রস। জিজ্ঞেস করা হল গুরুদেব, এত মজা করে খান, যে আমাদেরই খেতে ইচ্ছে করে। সত্যি করে বলুন, কেমন লাগল? গুরুদেব: সত্যি বললে ছুঁয়েও দেখবে না। অথচ ভাব দেখাই মধুরস খাচ্ছি, স্বর্গের ইশারা। অল্প অল্প করে খেতে হয়। তাতে প্রভুত উপকার। একেকটি ঢোকে একেকদিন জীবন বাড়ে। তোমরা তার কি জান?

ঠিক এমনি লেবু আমাদের জীবন প্রলম্বিত করে। ড. এনামুল হক সোডা খাওয়া শিখিয়েছে। ঠাণ্ডা সোডায় আধ চামচ লেবু। অমৃতের মত। রাতের খাওয়াটা অনেক ভাল লাগে। তাকে অনেক ধন্যবাদ। সোডার বোতল পঁচিশ টাকা। এক সঙ্গে আনিয়ে রাখলে মন্দ হয় না। লেবুও খাওয়া হল, সোডাও। হজমের অনেক সুবিধা।

রোজ আধ চামচ কালো জিরা খাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত নিরানব্বই রোগের সাফা। উপকারিতা সম্বন্ধে দু’পাতা লিখতে পারি। বিশ্বাস করেই দেখুন না। লাভ, ক্ষতির বিচার আপনার।

আমার ছাত্রদের যে সমস্ত উপদেশ দি’, পকেটে রেখে দেয়। পালন করেন কিনা সন্দেহ। আমার জনা কয়েক ছাত্রীকে উপদেশ দি’। ওরা কোথায় রাখে জানি না। হয়ত ভ্যানিটি ব্যাগে। আমি রাখি মনের মণিকোঠায়। সারাদিন মনে রাখি। লেবু খাই, কালো জিরা খাই। খাই না: কোকা কোলা, সেভেন আপ, প্রাণ, কোন কোল্ড ড্রিংক, বিড়ি, সিগারেট, তামাক পাতা, পানের সঙ্গে জর্দা। ভাল আছি। আল হামদুলিল্লাহ্‌।

মু. জা. আ.
২২ শে আষাঢ়, ১৪২৬

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *