তিন ওয়ানডের সিরিজ চূড়ান্ত শ্রীলঙ্কায়

তিন ওয়ানডের সিরিজ চূড়ান্ত শ্রীলঙ্কায়

তিন ওয়ানডের সিরিজ চূড়ান্ত শ্রীলঙ্কায়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শ্রীলংকায় বাংলাদেশের তিনটা ওয়ানডে সিরিজ চূড়ান্ত হয়েছে। বিশ্বকাপ থেকে ফিরে কোনো জিরান নেই। টাইগারদের। আবার ছুটতে হবে শ্রীলঙ্কায়। তিন ওয়ানডের সিরিজ খেলতে জুলাইয়ের শেষদিকে শ্রীলংকা যাবে বাংলাদেশ। এ মাসের শেষ সপ্তাহে কলম্বোয় তিনটি ওয়ানডে হওয়ার কথা সোমবার দুই দেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

শ্রীলংকায় ২১ এপ্রিল ইস্টার সানডে উদযাপনের দিন ভয়াবহ বোমা হামলার কারণে এ সফর চূড়ান্ত হওয়ার বিষয়টি মে মাস থেকে ঝুলে ছিল। সিদ্ধান্ত নেয়ার আগে ওখানকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের প্রয়োজন আছে বলে তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল।

এর আগে গত মার্চ মাসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফরের সময় ক্রাইস্টচার্চের মসজিদে গোলাগুলিতে অনেক হতাহতের ঘটনা ঘটে। ওই ঘটনার পর সিরিজের শেষ টেস্ট বাতিল করা হয়েছিল।

এদিকে ইংল্যান্ড বিশ্বকাপ মিশন শেষে রোববার (৭ জুলাই) বিকালে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এমিরেটসের একটি ফ্লাইটে চড়ে ক্রিকেটাররা দুবাই থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেন। তাদের সেই ফ্লাইট ঢাকায় পৌঁছায় বিকাল ৫টা ২০ মিনিটে।

বিশ্বকাপ দলের ১১জন ক্রিকেটার দেশে ফিরলেও ফেরেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, সাব্বির রহমান রুম্মন, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। তারা ছুটি কাটিয়ে দেশে ফিরবেন।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয়ে মিশন শুরু করে বাংলাদেশ। এই যাত্রায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে পরাজিতে করে টাইগাররা। আর এশিয়ার উঠতি দল আফগানিস্তানকেও পরাজিত করে বাংলাদেশ।
এদিকে বিশ্বকাপে আমাদের ছেলেরা ভালো খেলেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি কিন্তু খেলা দেখেছি। অনেক রাত পর্যন্ত। অফিশিয়াল কাজ যেমন করেছি, খেলাও দেখেছি। হয়তো একবার দেখতে পেরেছি, একবার পারিনি। যতটুকু সময় পেয়েছি, খেলা দেখেছি। আমি তো আমাদের ছেলেদের ধন্যবাদ জানাব, তারা যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছে। তাদের মধ্যে আলাদা আত্মবিশ্বাস কিন্তু এসেছে। ধীরে ধীরে আরও উন্নতি হবে।’

প্রসঙ্গত, সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন নিয়ে মাত্র ৩ ম্যাচ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ড, ভারত এবং বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে টাইগারদের পারফর্মেন্স নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। কিন্তু ‘ক্রিকেটপ্রেমী’ হিসেবে খ্যাত শেখ হাসিনা এসব উড়িয়ে দেন, ‘আমরা যে এত দূর যেতে পেরেছি, এটা অনেক বড় ব্যাপার। আমাদের কিছু খেলোয়াড়, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এরা বিশ্বে একটা স্থান করে নিয়েছে। আমি দোষ দেব না। খেলা এমন একটা জিনিস, অনেক সময় কিন্তু ভাগ্যও লাগে। সব সময় যে সবকিছু ঠিকমতো হবে, একই রকম হবে, সেটা নয়। ক্রিকেটাররা সাহসী মনোভাব নিয়ে মোকাবিলা করতে পেরেছে, আমি এটার প্রশংসা করি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *