সড়ক দুর্ঘটনায় কুমিল্লায় নিহত ৪

সড়ক দুর্ঘটনায় কুমিল্লায় নিহত ৪

পাথেয় রিপোর্ট : কুমিল্লা-চাঁদপুর সড়কের লালমাই উপজেলার কেশনপাড়ে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

জানা গেছে, এ দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন বাস যাত্রী গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে লাকসাম হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট ইব্রাহিম খলিল, লালমাই উপজেলার কেশনপাড় এলাকায় চাঁদপুরমুখী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টায় কুমিল্লা থেকে ছেড়ে যাওয়া চাঁদপুরমুখী দোয়েল পরিবহনের একটি যাত্রবাহী একটি বাস ট্রাকটিতে পেছন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *