মুসলমানদের রক্তের বিনিময়ে ভারতের স্বাধীনতা এসেছে
মাওলানা আমিনুল ইসলাম : ভারতের ইতিহাস মুসলমানদের ইতিহাস। ভারতের ইতিহাস , মুসলিমদের রক্তের ইতিহাস। ভারতের ইতিহাস, হাজার হাজার ওলামায়ে কেরামের রক্তের ইতিহাস। ভারতের ইতিহাস, মর্দে মুজাহিদ আলেমদের আত্মত্যাগের ইতিহাস। ভারতের ইতিহাস, ওলামায়ে দেওবন্দের সীমাহীন কোরবানীর ইতিহাস।
আজকের এই স্বাধীন ভারতবর্ষ এমনি এমনি হয়নি। এর পিছনে রয়েছে, মুসলমানদের সীমাহীন ত্যাগ এবং কোরবানী। আর যে ত্যাগ আর কোরবানী ইতিহাসের পাতায় জ্বল জ্বল করতে থাকবে চিরদিন।
হাজার হাজার আলেমের রক্তের উপর ভর করে ভারত স্বাধীনতার মুখ দেখেছিল। মুসলিম মুজাহিদদের সংগ্রামের বিনিময় শত্রুমুক্ত হয়েছিল এই ভারত উপমহাদেশ।
সে ইতিহাস সবার জানা। ব্যবসার নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানী আমাদের এই ভারতবর্ষে আগমন করে, পুরো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হরণ করেছিল তারা। সারাদেশ হয়েছিল বৃটিশদের করায়াত্বে। এক বছর আর দুই বছর নয়, দীর্ঘ আড়াইশত বছর বৃটিশদের শাসন চলেছিল এই দেশে।
বৃটিশ বেনিয়ারা এই দেশে শাসন করেছে ঠিকই। কিন্তু তাদের কাছে মুসলমানেরা কখনো মাথানত করেনি। কোন মুসলমান বৃটিশদের শাসনকে মনে প্রাণে মেনে নেয়নি কোনদিন।
বরং মুসলমানেরা বৃটিশদের বিরুদ্ধে গর্জে উঠেছে। ফুঁসে উঠেছে মুসলিম সমাজ। বৃটিশদের অনাচারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে ওলামায়ে কেরাম।
ইতিহাস ঘাটলে দেখা যাবে, কোন মুসলমান কোনদিন বৃটিশদের দালালী করেনি। কোন আলেম বৃটিশ দের কাছ থেকে কোন প্রকার নজর – নেওয়াজ পাওয়ার আশা করেনি। বরং মুসলমানেরা সর্বদা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে।
অথচ এই ভারতের বহু হিন্দু, তারা বৃটিশদের দালালী করেছে সারাজীবন। বৃটিশদের থেকে বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করে, নিজের মুখ বন্ধ রেখেছে। কোন দিন তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস হয়নি।
মুসলমান বীরের জাতি। তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। মুসলমানেরা চিরদিন বৃটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছে। সারা ভারতে প্রতিরোধ গড়ে তুলেছে মুসলমানেরা।
তাইতো, মুসলিমদের এই প্রতিরোধের কারণে, তাদের এই সংগ্রামের জন্য, বৃটিশদের বিরুদ্ধে মুসলমানদের আন্দোলনের কারণে, বহু মুসলিমদের রক্ত দিতে হয়েছে। হাজার হাজার আলেমদের শহীদ হতে হয়েছে।
ইতিহাস সাক্ষী, দিল্লির রাজপথের এমন কোন বৃক্ষ বাকি ছিলো না, যেখানে মুসলমানদেরকে ফাঁসিতে ঝুলানো হয়নি। হাজারো আলেমের লাশ গাছে ঝুলেছে, এই ভারতকে মুক্ত করার জন্য। লাখো লাখো মুসলিম মুজাহিদের রক্ত ঝরেছে, ভারতের স্বাধীনতা অর্জনের জন্য।
মোটকথা, পুরো ভারত বর্ষ থেকে ইংরেজ তাড়াতে যত মেহনত আর কোরবানী করা হয়েছে। ভারতকে স্বাধীন সার্বভৌমত্ব পেতে, যত রক্ত ঝরেছে। সবই মুসলমানের।
অতীব দুঃখের বিষয়, সেই স্বাধীন ভারতে আজ মুসলমানেরা নির্যাতিত। মুসলমানেরা লাঞ্ছনার শিকার। মুসলমানদের উপর নির্যাতনের রোলার চালাচ্ছে উগ্রবাদী হিন্দু গ্রুপ।
নিরীহ মুসলমানদের অন্যায়ভাবে পিটিয়ে মেরে ফেলছে হিন্দুরা। কোথাও জোরপুর্বক “জয় শ্রীরাম” বলতে বাধ্য করা হচ্ছে মুসলমানদের। কোথাও ” “গো মাতার জয় হোক ” স্লোগানে বাধ্য করা হচ্ছে।
একেবারে বর্বর নির্যাতনের শিকার হচ্ছে নিরীহ মুসলমানেরা। যা কোনদিন হয়নি, আজ তাই হচ্ছে ভারতে। উগ্রবাদী হিন্দুদের বাড়াবাড়িতে সীমাহীন দুর্ভোগের মধ্যে তারা।
কোথাও হিন্দু নেতাদের উস্কানীমূলক বক্তব্য শোনা যাচ্ছে। ওরাই এখন যেন ভারতের সব কিছু!
তবে মুসলমানদের এখন সজাগ হতে হবে। এই সঙ্গীন মুহূর্তে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকা চাই। শুধু ভারত নয়। পুরো বিশ্ব মুসলিমের ইত্তেহাদ, ইত্তেফাক জরুরি। প্রতিবাদের আওয়াজ উঠাতে হবে সব জায়গা থেকে। ভারতের মুসলমানেরা আমাদেরই ভাই। তারা নির্যাতিত হলে তাদের পাশে থাকা আমাদের ঈমানী দায়িত্ব।
সাইয়্যেদ মাহমুদ মাদানী দামাত বারাকাতুহুম তিনি মুসলমানদের প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন। আমরা আমাদের দেশ থেকে প্রতিবাদের আওয়াজ উঠাতে পারি।
অবিলম্বে ভারতে মুসলিম নির্যাতন বন্ধ হোক। এই কামনা।
লেখক : শিক্ষক ও গবেষক


