কানাইঘাট উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির

কানাইঘাট উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির

পাথেয় রিপোর্ট : কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকিরকে পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ জহিরুল ইসলামের স্বাক্ষরিত এক পরিপত্রে ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকিরকে কানাইঘাট উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মনোনীত করে পরিপত্র জারি করেন।

জানা যায়, উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান হতে উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (১৯৯৮ সনের ২৪নং আইন) এর দ্বারা ১৫ (১) অনুসারে সমন্বয় করে প্যানলে চেয়ারম্যান-১ ও ২ গঠন করা সম্ভব হয়নি। পরে একই আইন অনুসারে সরকার কর্তৃক মাওলানা আব্দুল্লাহ শাকিরকে প্যানেল চেয়ারম্যান-১ মনোনীত করা হয়।

এদিকে মাওলানা আব্দুল্লাহ শাকির উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মনোনীত হওয়ায় তাকে বিভিন্ন মহল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

পাথেয় টোয়েন্টিফোর ডটকম-এর সহকারী সম্পাদক মাওলানা মাসউদুল কাদির আব্দুল্লাহ শাকিরকে অভিনন্দন জানিয়ে তার ফেসবুকে ওয়ালে লিখেন- অভিনন্দন তরুণ আলেম আবদুল্লাহ শাকির। এবার তিনি কানাইঘাট উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ দায়িত্ব তাকে আরও বেশী জনদরদী ও জনবান্ধব করে দেবে বলেই আমি করি। আমার অনুজপ্রতিম এই ছোট ভাইটির সর্বোত সাফল্য কামনা করছি। কানাইঘাটবাসীর সৌভাগ্য, তারা একজন আলেমকে ভাইস চেয়ারম্যান বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আমাদের সিলেটবাসী এবার পাঁচজন আলেমকে ভাইস চেয়ারম্যান হিসেবে পদায়ন করেছে ভোট দিয়ে।

আবদুল্লাহ শাকির কানাইঘাট উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোনীত হওয়ায় দেশের আলেমসমাজেরই আনন্দ। তরুণরা এগিয়ে গেলে পথ বেরিয়ে আসে এটা অনেক বড় প্রমাণ। সব শঙ্কাকে ধুলোয় মিশিয়ে বিজয় ছিনিয়ে আনাই হোক আমাদের আশা জাগানিয়া স্বপ্ন। জনগণের স্বপ্ন বাস্তবায়নে আল্লাহ তাআলা এই তরুণকে যুগ যুগ বাঁচিয়ে রাখুন…

মাওলানা আসআদ কানাইঘাটী তার ফেসবুকে ওয়ালে লিখেন- অভিনন্দন কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা কে. এম আব্দুল্লাহ শাকির। অনেক অনেক শুভ কামনা রইল।

মাওলানা রাফি উদ্দিন শাহীন তার ফেসবুকে ওয়ালে লিখেন- আলহামদুলিল্লাহ। সকল জল্পনা কল্পনার অবসান ঘঠিয়ে অবশেষে কানাইঘাট উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ১ মনোনিত হলেন মাওলানা আব্দুল্লাহ শাকির। অনেক অনেক শুভ কামনা রইলো প্রিয় ভাইয়ের প্রতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *