ইকরা ও এটুআইয়ের উদ্যোগে মাদরাসা শিক্ষার্থীদের প্রশিক্ষণ শুরু

ইকরা ও এটুআইয়ের উদ্যোগে মাদরাসা শিক্ষার্থীদের প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক ● একসেস টু ইনফরমেশন (এটুআই) ও ইকরা বাংলাদেশের যৌথ উদ্যোগে শুরু হলো মাদরাসা শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণ। তেলজগাঁও শিল্প এলাকায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)তে প্রাথমিক ৪৭ জন শিক্ষার্থী ড্রাইভিং প্রশিক্ষণের জন্য ভর্তি হয়েছে। তারা এখান থেকে ড্রাংভিং শিখে ব্যক্তিগত জীবনে আয়রোজগারসহ যেকোনো উপকার লাভ করতে পারবে।

বুধবার সকালে একসেস টু ইনফরমেশন (এটুআই) ও ইকরা বাংলাদেশের যৌথ উদ্যোগে  তেলজগাঁও শিল্প এলাকায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)তে ভর্তির মাধ্যমে এ কারিগরি প্রশিক্ষণ শুরু হয়েছে।

রকেন ড্রাইভিং শিখতে এলেন- জামিআ ইকরা বাংলাদেশের শিক্ষার্থী আলাউদ্দীন এমন প্রশ্নের জবাবে বলেন, পড়ালেখা করছি। এখন ছুটি আছে, জীবনের জন্যই ড্রা্ইভিং শিখতে এসেছি।

গাজীপুরের ফ্রেন্ডস অব জায়েদ মাদরাসার শিক্ষার্থী মুহাম্মদ ওবাইদুল্লাহ এটুআই ও ইকরার কলাকুশলিদের ধন্যবাদ জানায় এবং তাদের শুকরিয়া জ্ঞাপন করে বলে, সুযোগ ছিল না। পেলাম, অংশ গ্রহণ করলাম। উদ্যোক্তাদের আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন।

মিরপুর দারুল উলূম মাদরাসার শিক্ষর্থী শফিকুল ইসলামও সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, এ উদ্যোগে কেবল আমি নই, আমার হাজার হাজার তরুণ নিজের হাতকে শক্তিশালী করতে পারবে। কাজে দক্ষ হলে জীবনে অনেক কিছুই করা যায়। এটুআই ও ইকরা বাংলাদেশকে অভিনন্দন জানাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *