ইসলামী আন্দোলন গড্ডালিকা প্রবাহে ভাসে না

ইসলামী আন্দোলন গড্ডালিকা প্রবাহে ভাসে না

ইসলামী আন্দোলন গড্ডালিকা প্রবাহে ভাসে না

মুফতী দেলাওয়ার সাকী : ইসলামী আন্দোলন বাংলাদেশ গড্ডালিকা প্রবাহে, দূষিত স্রোতে কখনো ভেসে যেতে পারে না!

দেশ কঠিন সংকটে। কাশ্মীর অগ্নিগর্ভ। ফিলিস্তিনে পবিত্র আকসায় ইহুদীদের হামলা। অপরিকল্পিতভাবে মজলুম রোহিঙ্গা মুসলিমদের মায়ানমারে নিয়ে গিয়ে গণহত্যার চক্রান্ত। পার্বত্য চট্টগ্রামকে ভারতের অংশ দাবি করে উপজাতিদের আস্ফালন- হাজারে সমস্যার আমরা জর্জরিত।

সব বাদ। নিজেরাই কামড়াকামড়ি করি। চক্রান্তকারীরা সফল হোক। মুসলিম উম্মাহ নিশ্চিহ্ন হয়ে যাক। দেশ ভারতের দখল পাকাপোক্ত হোক। রোহিঙ্গা শেষ হবে আমার কী? কাশ্মীর নিয়ে আমার কেন মাথা ব্যথা? এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়! ফিলিস্তিন জ্বলুক, এতে আমার কী?

আমার কাজ সস্তা লাইক কমেন্ট ও শেয়ার। আমার কাজ ইসলামবিরোধীদের অদৃশ্য ইশারায় নিজকে পরিচালিত করা। বিতর্কিত বিষয়গুলো সামনে এনে উম্মাহকে বিভ্রান্ত করা।

বারবার অনুরোধের পরও ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থক, সদস্য, কর্মী ও দায়িত্বশীলদের অনেকেই অর্থহীন এই বিতর্কে জড়িয়ে পড়েছেন। এটা অপ্রত্যাশিত। ইসলামী আন্দোলন বাংলাদেশ গড্ডালিকা প্রবাহে, দূষিত স্রোতে কখনো ভেসে যেতে পারে না। তাদের কোন কাজ নাই। কোন পরিকল্পনা, কর্মসূচী নাই। নেই কোন সুনির্দিষ্ট টার্গেট। তাই অনর্থক বিতর্ক তৈরি করে সমালোচনা করা যৌক্তিক। তাদের ফাঁদে পা দিয়ে আপনি কেন নিজকে ক্ষতবিক্ষত করছেন?

লেখক : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *