পাক পুলিশবাহিনীতে হিন্দু নারী!

পাক পুলিশবাহিনীতে হিন্দু নারী!

পাক পুলিশবাহিনীতে হিন্দু নারী!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ধর্মের নাম করে ভাগ হওয়া সেই পাকিস্তান পুলিশ বাহিনীতে যোগ দিয়েছেন একজন হিন্দু নারী। দ্বিজাতিতত্ত্বের মিথ্যা ও অশুভ এক পরিণামের কারণে প্রাণ দিতে হয়েছে লাখ লাখ মানুষকে। এরইমধ্যেই ইসলামের নামে ভাগ হওয়া পাকিস্তানের গায়েও নানা ধরনের পরিবর্তন লেগেছে। কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে টানাপড়েনের মধ্যেই এলো এ খবর।
পাকিস্তানের ইতিহাসে এই প্রথম এ ধরনের ঘটনা ঘটল।

জানা গেছে, ওই হিন্দু নারী সিন্ধু প্রদেশের পুলিশ বিভাগে যোগ দিয়েছেন। এই নারীর নাম পুষ্পা কোহলি। তিনি সিন্ধু প্রদেশের অতিরিক্ত সাব-ইন্সপেক্টর পদে যোগ দিয়েছেন।

পাকিস্তানের সমাজকর্মী কপিল দেব টুইটারে জানান, পুষ্পা কোহলি প্রথম হিন্দু নারী যিনি প্রাদেশিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সিন্ধু প্রদেশে অতিরিক্ত সাব-ইন্সপেক্টর (এএসআই) পদে নিযুক্ত হয়েছেন তিনি।

এর আগে, গত জানুয়ারি মাসে পাকিস্তানের হিন্দু পরিবারের সদস্য সুমন পওয়ান বোদানি বিচারক পদে নিযুক্ত হন। তিনি বলেছিলেন, সিন্ধু প্রদেশে ব্যাপক অনুন্নয়নের পরেও হিন্দুরাই পাকিস্তানের প্রশাসনিক ক্ষেত্রে বৃহৎ নির্নায়ক সম্প্রদায়।

পাকিস্তানের সরকারি সূত্রে প্রকাশিত তথ্যে দেখা গেছে, পাকিস্তানে প্রায় ৭৫ লক্ষ হিন্দু বসবাস করেন। এদের বেশিরভাগ অংশই বসবাস করেন সিন্ধু প্রদেশে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *