প্যারিস জলবায়ু চুক্তি সমর্থনে প্রযুক্তিবিশ্ব

প্যারিস জলবায়ু চুক্তি সমর্থনে প্রযুক্তিবিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক ● প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে কথা উঠলেই পাশে আছি বলে পৃথিবীকে জানান দিতে চায় অ্যাপল, অ্যামাজন, ফেসবুক ও গুগল। তবে এখন প্রযুক্তিবিশ্বেও শুধু এ চার প্রতিষ্ঠানই নয় রয়েছে মাইক্রোসফট, উবারের মতো টেক জায়ান্টরা। সম্প্রতি প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর পরিপ্রেক্ষিতে শুধু যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত নয়, গত সোমবার চুক্তির সমর্থনে উই আর স্টিল ইন প্রচারণায় অংশ নিয়েছেন বিভিন্ন অঙ্গরাজ্যের মেয়র ও শিক্ষাপ্রতিষ্ঠান। একটি সংবাদ বিজপ্তিতে বলা হয়, ওয়াশিংটন নেতৃত্বে না থাকলেও যুক্তরাষ্ট্রের অর্থনীতির একটি উল্লেখযোগ্য অংশ উচ্চাভিলাষী জলবায়ু চুক্তি বাস্তবায়নে ভূমিকা রাখবে। এ বিষয়ে একসঙ্গে কাজ করে বুঝিয়ে দেয়া হবে দূষণ কমাতে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো প্রথম সারিতে। আর এতে অংশ নেবে মার্কিন অঙ্গরাজ্য, শহর, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো।

২০১৫ সালের ডিসেম্বরে বিশ্বের ১৯৫ দেশের প্রতিনিধিরা প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। কার্বন নির্গমন সীমিত করার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের গতিতে রাশ টেনে ধরাই ছিল এ চুক্তিও মূল উদ্দেশ্য। চুক্তিটি ওই সময় বিশ্বেও ব্যবসা সমাজের কাছে বেশ সমাদৃত হয়। বিশ্বেও করে প্রযুক্তি শিল্প প্যারিস চুক্তিকে প্রথম থেকেই সমর্থন করে আসছে। সম্পূর্ণ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে অনেক টেকজায়ান্ট তথ্য ভাণ্ডারের কার্যক্রম পরিচালনা শুরু করেছে। উই আর স্টিল ইনের প্রচারণা শুরু হয় বিশ্ববাসীর কাছে খোলা চিঠি প্রকাশের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *