আবার যদি জেগে উঠত লাজনাতুত তলাবা

আবার যদি জেগে উঠত লাজনাতুত তলাবা

আবার যদি জেগে উঠত লাজনাতুত তলাবা

মাওলানা আমিনুল ইসলাম : আজো ওসব লাজনার বন্ধুদের গন্ধ খুঁজে পাই। সেই নব্বই দশকে এক সাথে ছিলাম, আজ প্রায় পঁচিশ/তিরিশ বছর বিচ্ছিন্ন হয়ে আছি। তবে আমার মনে হচ্ছে, হারানো সে সব বন্ধুদের খুঁজে পাচ্ছি। ওরা যেন আমার অনেক কাছে এখন।

লাজনার সন্তানদের কারো গায়ে কোন সাইন বোর্ড নেই। কোন কিছু লেখা নেই। তবে লাজনাতুত ত্বলাবা এমন কিছু মানুষের মেধার বিকাশ ঘটায়ে ছিল, যাদের কোনদিন সাইন বোর্ড লাগবেনা। এখন কথা বলে, তাদের কলমে, কথা বলে তাদের লেখায়, কথা বলে তাদের লিখনীর প্রতিটি লাইনে লাইনে।

ফেসবুকের লিখনী গুলো থেকে আমি ঘ্রান পাই কোনটা লাজনার সন্তান। তাদের কলমের আঁচড় দেখে বোঝা যায়, এটা কোন সাধারণ জায়গার জিনিস নয়। ওদের কলমের শক্তি থেকে অনুমান হয়, এই স্পিরিট এমনি এমনি হয়নি, এর পিছনে তরবিয়ত পড়েছে যথেষ্ট। রাহবারী হয়েছে অনেক।
আমি কারো নাম ঠিকানা জানিনা, অটোমেটিক লিখনী দেখে আন্দাজ করি, এটা সেই লাজনার গর্বিত সন্তান। এই সেই সন্তান, যার পিছনে অনেক বড় মহারথীদের ফুয়ুজ ও দোয়া রয়েছে।

লাজনার কাউকে চিনি আর কাউকে চিনি না।সময় পার হয়েছে অনেক। সে সময় ছিল এক হালাত, আর এখন এক হালাত। এর মধ্যে মানুষের চেহারা, স্বাস্থ্যের পরিবর্তন হয়েছে। কর্ম জীবনে একেকজন একেক জায়গায় চলে গেছে।

তবে একটা বিষয় লক্ষ্য করলাম, লাজনার সন্তানদের মন- মগজ আজো পরিবর্তন হয়নি। সে এখনো আগের মত।

লাজনাতুত ত্বলাবার ছাত্রদের বড় বৈশিষ্ট্য ছিল, বাতিলের ব্যাপারে আপোসহীন। বাতিল তো বাতিল। বাতিল এর ব্যাপারে স্বচ্চ ধারণা। কোনদিন বাতিল শক্তির সাথে আপোস নেই। কশ্চিন কালেও বাতিলের সামনে মাথা নত করা যাবে না।

ঠিক বর্তমান সময়ে যে যেখানে আছে লাজনার সেই সন্তানেরা, এখনও তারা আগের মত সোচ্চার। বাতিলের সাথে কখনো আপোস করেনা। ঝড়-তুফান যাই আসুক, হকের উপর অটল-অবিচল থাকে সব সময়।

আশির দশকের কথা, আল্লামা ফরীদ উদ্দিন মাসউদ সাহেব, ছাত্রদের মেধা বিকাশের জন্য এক তরবিয়তী সংগঠনের যাত্রা শুরু করে ছিলেন। ফরীদ সাহেবের সাথে তাঁর উস্তাদ আল্লামা কাজি মু’তাসিম বিল্লাহ সাহেব এবং তৎকালীন মালিবাগ মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা নুর হোসেন কাসেমীসহ বিজ্ঞ আলেমদের নেক দুআ ও ভালবাসায় সংগঠনটি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়ে ছিল।

সেই আশির দশক এবং নব্বই দশকে এক ঝাঁক কলম সৈনিক তৈরী করেছিলেন। যারা এখন বাংলাদেশের শীর্ষস্হানীয় কলামিষ্ট।

মাওলানা আবুল ফাতাহ ইয়াহইয়া রহ., মাওলানা ইসহাক ফরিদী রহ., ডক্টর মাওলানা মুশতাক আহমাদ, মাওলানা হেমায়েত উদ্দিন, মাওলানা আবু সাবের আব্দুল্লাহ, মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীনসহ বহু কলম সৈনিক লাজনার সন্তান। এ সমস্ত সৈনিকদের খ্যাতি এখন দেশ- বিদেশে।

সেই আবার আগের মত জেগে উঠার দরকার লাজনার কার্যক্রম। আশাবাদি, আল্লামা মাসঊদ সাহেবের নির্দেশনায় আবার লাজনাতুত তলাবা জেগে উঠুক। এই কামনা।

লেখক : শিক্ষক ও সমাজ বিশ্লেষক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *