চিকিৎসার জন্য অনুদানের চেক, এন্ড্রু কিশোরের বিরুদ্ধে সমালোচনা

চিকিৎসার জন্য অনুদানের চেক, এন্ড্রু কিশোরের বিরুদ্ধে সমালোচনা

চিকিৎসার জন্য অনুদানের চেক, এন্ড্রু কিশোরের বিরুদ্ধে সমালোচনা

পাথেয় রিপোর্ট : এন্ড্রু কিশোরকে সংগীত সম্রাট বললেও তার ভক্তদের অনেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে চিকিৎসার জন্য অর্থগ্রহণের বিষয়টি ভালোভাবে নিতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে নানা রকম কুৎসা রটনা করতেও দেখা গিয়েছে অনেকেরে। তার অনেক ভক্ত বলতে চাইছেন, জীবন তিনি প্রচুর অর্থ উপার্জন করেছেন। তাকেও কেন প্রধানমন্ত্রীর অনুদানের দিকে চেয়ে থাকতে হবে।

উল্লেখ্য, রোববার (৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের হাতে চিকিৎসার জন্য দশ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

সুজন আহমেদ নামে একজন ফেসবুক ভক্ত লিখেছেন, এন্ড্রু কিশোর বলে ছিলেন- টাকা ছাড়া জীবনে কোথাও কণ্ঠ দেইনি। অঢেল সম্পত্তির মালিক হয়েও তিনি প্রধানমন্ত্রীর ১০ লক্ষ টাকার দুস্থ অনুদান নিয়েছেন।

তার জন্য খারাপ লাগছে না। শুধু জানতে ইচ্ছে করছে, দুস্থ হিসেবে কোন সরকারি হাসপাতালের সিঁড়ির গোড়া কিংবা ফ্লোরে কাতরাতে কাতরাতে গড়াগড়ি করেছেন মৃত্যুপথ যাত্রী দুস্থদের মতো? ধনী হয়ে গেছে অনুদানের দুস্থ। প্রকৃত দুস্থ মৃত্যু যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মৃত্যু কামনা করে।
ভক্ত জাবেদ জাফরী লিখেছেন, প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। আটবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন। কিডনি অসুখে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য যাচ্ছিন সিঙ্গাপুর। প্রধানমন্ত্রী ১০ লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করলেন।

অনেকের কমন ডায়ালগ, ‘এত দামী দামী মানুষ। এত এত ইনকাম করেন সারাজীবন। কিন্তু শেষ বয়সে ফকির হয়ে যায় ক্যামনে!’

মানে দাঁড়ালো রাষ্ট্রীয় অর্থে এমন গুণী মানুষের হক নাই! কেবল একুশে পদক দিয়েই দায়িত্ব মুক্ত। সব যাবে বালিশ ম্যান, পর্দাওয়ালেদের পকেটে!

যারা সংস্কৃতি অঙ্গনে সৃজনশীল কাজ করেন, জনগণকে বিনোদিত করেন। যাদের সৃষ্টিতে বুঁদ হয়ে আয়েস করে অবসর কাটান- তাদের কিন্তু আপনারদের মতো অবসর নেই। মাসে ১৫ দিন নাক ঢেকে ঘুমায়ে মাসে বেতন তোলে না। ঘুষ খান না। চাকরি মোটা অংকে টাকা পান না। কাজে ফাঁকি দেন না।

তাঁদের মেকাপের আড়ালে থাকা চোখের চারপাশের কালো দাগ আপনাদের চোখে পড়বে না! বৃষ্টিতে হাঁটা মানুষগুলোর অশ্রু কখনও দেখতে পারবেন না। তবে গালি দিতে পারবেন, ‘মিডিয়াতে কাজ করা লোকগুলোর চরিত্র ভালো হয় না!’ কথা সত্য ডিসি সাহেব। কথা সত্য পরিমল জয়ধর।

ভক্ত সোহেল অতুল লিখেছেন, চেক নিয়েছেন এন্ড্রু কিশোর। এরপর উনি সিঙ্গাপুর যাবেন। কিডনি রিপেয়ার করাবেন। এন্ড্রু কিশোর। বাংলাদেশের প্লেব্যাক সম্রাট। দু’হাতে টাকা কামাই করেছেন এক সময়। শুধু গান গেয়ে। যদ্দুর জানি, তিনি একজন ব্যবসায়ীও। ধরি, রেডিও-টিভি, টেলিকম-ইউটিউব, কোথাও থেকেই তিনি এখন রেভিনিউ পান না। তবুও, যিনি একটি রমরমা ইন্ডাস্ট্রির ‘প্লেব্যাক সম্রাট’ হয়ে ওঠেন, তাকে একদিন কেন দুঃস্থ হতে হয়?

এ ব্যাপারে কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর বলেন, ‘অনেকদিন ধরেই আমি কিডনির অসুখে ভুগছি। দেশের চিকিৎসক বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। সেজন্য আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছি।’

এ গায়ক আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। আমি অসুস্থ এটা জেনে তিনি আমার পাশে দাঁড়িয়েছেন। সংস্কৃতির মানুষদের জন্য প্রধানমন্ত্রীর এ সৌজন্যতা সত্যি আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার। ঈশ্বর যেন তাকেও ভালো রাখেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *