‘চরিত্রহীন, সন্ত্রাস-দুর্নীতিবাজ, জুয়ারীদের দিয়ে কখনো দেশে শান্তি আশা করা যায় না’

‘চরিত্রহীন, সন্ত্রাস-দুর্নীতিবাজ, জুয়ারীদের দিয়ে কখনো দেশে শান্তি আশা করা যায় না’

পাথেয় রিপোর্ট : ‘চরিত্রহীন, সন্ত্রাস-দুর্নীতিবাজ, জুয়ারীদের দিয়ে কখনো দেশে শান্তি আশা করা যায় না মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, ইসলামী আন্দোলন গুণে ধরা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে। দুর্নীতিবাজদের খতম করতে চায়। জুয়ারী যারা দেশের হাজার হাজার কোটি টাকা কুক্ষিগত করে রাখছে তাদের হাত থেকে দেশকে বাঁচাতে চায়। যারা ক্যাসিনোর করালগ্রাসে দেশকে আবদ্ধ করেছে তাদের রুখতে চায়। চরিত্রহীন নেতানেত্রী, সন্ত্রাস-দুর্নীতিবাজ, জুয়ারীদের দিয়ে দেশে কখনো শান্তি আশা করা যায় না।

তিনি বলেন, দেশকে যারা ভালবাসেন, যারা দেশের স্থায়ী শান্তি ও মানবতার মুক্তি চান, যারা মা-বোনদের ইজ্জত-আব্রুর নিরাপত্তা চান, যারা মাদকমুক্ত আদর্শ সমাজ গড়তে চান তাদেরকে ইসলামের সুমহান আদর্শে ফিরে আসতে হবে। ইসলামী ছাড়া অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা সম্ভভ নয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিণ জেলা শাখা আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনাজপুরের বিরামপুর শহীদ মিনার চত্ত্বরে জেলা সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান পিয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলা নেতৃবৃন্দ, সহযোগি সংগঠনসমূহের নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন।

মুফতী ফয়জুল করীম বলেন, স্বাধীনতার ৪৮ বছরে দেশবাসি অনেক নেতানেত্রীর শাসন দেখেছে, পরিবর্তন দেখেছে কিন্তু নীতি ও আদর্শের পরিবর্তন না হওয়ায় জাতি তাদের কাঙ্খিত মুক্তি পায়নি। তিনি বলেন, চরিত্রহীন, টাউট-বাটপার ও ক্যাসিনো আসক্ত নেতানেত্রীদের বহাল রেখে যতই পরিবর্তন হোক না কেন দেশবাসি কখনো মুক্তি ও শান্তি পাবে না। তিনি চরিত্রহীন নেতানেত্রীদের আনুগত্য পরিহার করে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ইসলামের সুমহান আদর্শে ফিরে আসার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *