পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আরএসএসের কাছ থেকে আমাদের দেশ ভক্তি শিখতে হবে না, এরা কোনদিন স্বাধীনতা আন্দোলনে যোগ দেয়নি বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা হিন্দের সভাপতি ও রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্ৰন্থগার মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী।
রোববার (২২ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সুরক্ষা আন্দোলনে মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, জমিয়তে উলামা হিন্দ কখনোই পাকিস্তান চায়নি, বাংলাদেশ চায়নি। আজ অখন্ড ভারত থাকলে চীন ও আমেরিকা আমাদেরকে চোখ রাঙাতে পারতো না। ভারতবর্ষই সারা বিশ্বকে পরিচালনা করত। আমরা ভারতকে ফের ভাগ করার চক্রান্তকে রুখব।
পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা হিন্দের সভাপতি বলেন, আজকের মঞ্চ প্রমাণ করে আমরা এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ খ্রিস্টান একতা বদ্ধ। আমি ঘোষণা করতে চাই যদি এই এনআরসি নিয়ে কোন বাড়াবাড়ি করার চেষ্টা হয়, তবে বিজেপির নেতারা বাড়ির বাইরে বের হতে পারবে না। প্রয়োজনে মাথায় কাফন বেঁধে রাস্তায় নামব। আমাদের আরএসএসের কাছে আমাদের দেশ ভক্তি শিখতে হবে না, এরা কোন দিন দেশের স্বাধীনতা আন্দোলনে যোগ দেয়নি, বরং বিরোধীতা করেছে।
সিদ্দীকুল্লাহ চৌধুরী এদিন মহাজাতি সদনের মঞ্চ থেকে বিশিষ্ঠ আইনজীবিদের নিয়ে একটি লিগ্যাল সেল গঠনের ঘোষণা দেন।
এরআগে পশ্চিমবঙ্গের মালদা জেলা জমিয়তে উলামা হিন্দের ডাকে সুজাপুর জামিউল উলুম মাদ্রাসায় আমান (শান্তি) ও একতা সম্মেলন প্রধান অতিথি মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী বলেছেন তিন বলেন, প্রকৃত ধর্ম হিংসা-বিদ্বেষ শেখায় না। আরএসএস বিজেপি চাইছে মুসলমানরা গরম হচ্ছে না কেন? এরা রাস্তায় নামছে না কেন? এরা পেটাপিটি করছে না কেন? তিনি সকলেকে আবেদন করেন, ধৈর্য্য ধরুন আমাদেরকে কাজ করতে দিন। ঠান্ডা মাথায় চললে লম্বা রাস্তা চলা যাবে, এখনও সময় আছে।
ইমাম সাহেবদের উদ্দেশ্যে রাজ্য জমিয়তে উলামা হিন্দের সভাপতি বলেন, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, খানকাহ ও পীরোত্তর সম্পত্তির কাগজপত্র ঠিক আছে না নেই? নিবন্ধিকৃত কি না? সবগুলো দেখবেন। পরিবারের কাগজপত্র সংশোধন করার চেষ্টা করবেন। প্রয়োজনে আমাদের সাহায্য নিন।
এই ভারতবর্ষ আমাদের হযরত আদম আ. এখান থেকে ৩০০ বার হজ্জ ও ৭০০ বার উমরাহ করেছেন। তোমারা কে হে? আমাদের তাড়িয়ে দেবে। দেশের আইন সবার জন্য সমান, আইনের বাইরে কেউ নই। মাসলাকী ও ধর্মীয় বিভাজন ভুলে শান্তি সম্প্রীতি ও একতার বার্তা দেন মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী।
পা.টো.ড/আদিল


