হেফাজত আমীরের রোগমুক্তির উদ্দেশে আল্লামা মাসঊদের প্রার্থনা

হেফাজত আমীরের রোগমুক্তির উদ্দেশে আল্লামা মাসঊদের প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক  ● হেফাজতে ইসলামের আমীর ও হাটহাজারি মাদরাসার শাইখুল হাদিস আল্লামা আহমদ শফীর রোগমুক্তির আশাবাদ ব্যক্ত করে প্রার্থনা করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। জামিআ ইকরা বাংলাদেশ মিলনায়তনে আলেম উলামাদের নিয়ে শুক্রবার বাদ জুমা হযরত আহমদ শফীর রোগমুক্তির আশায় এক প্রার্থনাসভায় দুআ পরিচালনা করেন তিনি। আল্লামা মাসঊদ বলেন, পৃথিবী থেকে আমাদের সবারই যেতে হবে। তবে আল্লামা শফী দামাত বারাকাতুহুমের মতো মহান ব্যক্তিরা যতটুকু সময় আমাদের মাথার ছায়া হয়ে থাকবেন- তা অনেক বড় কল্যাণের।

বিশেষ এই মোনাজাতে আহমদ শফী যেনো আবার নিজের কর্মে ফিরে আসতে পারেনÑ আল্লাহ তাআলা সে ব্যবস্থা করে দিন।

০৯ জুন ২০১৭ শুক্রবার দুপুরে বাংলাদেশ জমিয়তুল উলামার পাঠানো  এক সংবাদ বিজ্ঞপ্তিতে আহমদ শফীর প্রার্থনাসভার বিষয়ে জানা যায়।

উল্লেখ্য, আল্লামা আহমদ শফীর বয়স বর্তমানে ৯০ এর কাছাকাছি। তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন। গত ১৮ই মে হঠাৎ করেই বেশি অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সিএসসিআর হাসপাতালে আহমদ শফীর রক্তচাপ বার বার কমে যাওয়ায় এবং ফুসফুসে পানি দেখা যাওয়ায় ২১ মে থেকে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রেখে চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে চট্টগ্রামের বিশেষজ্ঞ ডাক্তারদের মেডিকেল বোর্ডের মাধ্যমে তার শরীরে  পেসমেকার স্থাপন করা হয়। এতে রক্তচাপ স্বাভাবিক ও ফুসফুসের পানি সরে গেলেও শারীরিক দুর্বলতা স্বাভাবিক হচ্ছিল না। গত ১ জুন আহমদ শফীকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে আনার তিনদিনের মাথায় শারীরিক অবস্থার অবনতি ও পুনরায় ফুসফুসে পানি জমে শ্বাসকষ্ট দেখা গেলে আবারও তাকে আইসিইউতে নেয়া হয়। এরপর আরও উন্নত চিকিৎসার লক্ষ্যে ৬ জুন এয়ার এ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *