হোটেল সোনারগাঁও পুড়ছে আগুন

হোটেল সোনারগাঁও পুড়ছে আগুন

হোটেল সোনারগাঁও পুড়ছে আগুন

পাথেয় রিপোর্ট : আগুনে পুড়ে জ্বলছে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল। হোটেলের নিচতলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার রাত ২টা ৪০ মিনিটে হোটেলের মূল ভবনের পাশে সৌদি এয়ারলাইন্সের ভবনের নিচে (হোটেলের সীমানার ভেতরে) এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ৩০ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (এডি) সালাউদ্দিন বলেন, সোনারগাঁও হোটেলের পশ্চিম পাশে সৌদি এয়ারলাইন্সের অফিস ভবনের নিচতলায় প্রচুর ধোঁয়া রয়েছে। ধারণা করা হচ্ছে, নিচ তলা থেকে আগুন ওপরের দিকে উঠে যায়। তবে আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, হোটেলটিতে দেশি-বিদেশি অতিথি থাকায় অতিরিক্ত ইউনিট পাঠানো হয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে হোটেলের লোকজন আতঙ্কিত হয়ে নিচে নেমে আসেন। তবে কেউ হতাহত হয়নি।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *