সন্ধ্যার পর পড়ার টেবিলে বসতে মাইকিং

সন্ধ্যার পর পড়ার টেবিলে বসতে মাইকিং

সন্ধ্যার পর পড়ার টেবিলে বসতে মাইকিং

টাঙ্গাইল প্রতিনিধি : যুগ বদলে গেছে। এখন মাইকিং করে পড়ার টেবিলে বসার আহ্বান জানাতে হচ্ছে শিক্ষার্থীদের। এমনই ঘটনা ঘটেছে টাঙ্গাইলের সখীপুরে।

মঙ্গলবার সন্ধ্যায় সরকারি মুজিব কলেজের অধ্যক্ষ ড.ছদরুদ্দিনের পক্ষে এই মাইকিং করা হয়।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন সন্ধ্যার পর শিক্ষার্থীরা যাতে বাইরে ঘোরাফেরা না করে বাসায় ফিরে পড়তে বসে তা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।

অধ্যক্ষ ড.ছদরুদ্দিন আহমেদ বলেন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্যোগ সফল করার জন্য অভিভাবকদের সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিকে কলেজ কর্তৃপক্ষের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার বলেন, যে উদ্যোগটি নেয়া হয়েছে নিঃসন্দেহে তা প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ আরও আগেই নেয়া উচিৎ ছিল। ছাত্ররা যদি রাজনীতির পেছনে না ছুটে সময় মত ঘরে ফেরে, তাহলে তারা মাদক থেকে দূরে থাকতে পারবে। এর জন্য খেলাধূলা ও সংস্কৃতির চর্চা বাড়ানোও জরুরি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *