এটিএম হেমায়েত উদ্দিনের ইন্তেকাল
পাথেয় রিপোর্ট : বাতিলের বিরুদ্ধে গর্জে ওঠা মর্দে মোমিন অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন ইন্তেকাল করেছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব, বরেণ্য ইসলামী চিন্তাবিদ অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন বেলা ১০ টা ৪০ মিনিটে নিজের বাসায় ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার সকালে মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন ইন্তেকাল করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা শহিদুল ইসলাম কবির নিশ্চিত করেছেন। তবে মরহুমের জানাজা কখন অনুষ্ঠিত হবে তা এখনো জানা যায়নি।
রাজনৈতিক জীবনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। অবিভক্ত ঢাকা মহানগরের দীর্ঘদিনের সভাপতি ছিলেন তিনি। তার মৃত্যুতে দেশ,জাতি ও দলের অপূরনীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন নেতারা।
এটিএম হেমায়েত উদ্দিন সর্বশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশে এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন।
দীর্ঘদিন যাবৎ এটিএম হেমায়েত উদ্দিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। চিকিৎসার জন্য তিনি বিদেশেও চিকিৎসা নেন।


