জমিয়তের ইফতার মাহফিলে কাজী মুতাসিম বিল্লাহ রহ.কে স্মরণ

জমিয়তের ইফতার মাহফিলে কাজী মুতাসিম বিল্লাহ রহ.কে স্মরণ

নিজস্ব প্রতিবেদক ● বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত ইফতার ও আলোচনাসভায় স্মরণ করা হয়েছে দেশের কিংবদন্তী আলেম আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহ.কে। প্রধান অতিথির আলোচনায় লেখক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন বলেন, জমিয়তের নাম নিলে হযরত কাজী মুতাসিম বিল্লাহ রহ.কে চিনতে হবে। তিনি যে হযরত হুসাইন আহমদ মাদানী রহ. এর দর্শন লালন করতেন সে চিন্তাধারায় আমাদের উঠে আসতে হবে।

সমাজে হযরত কাজী মুতাসিম বিল্লাহ রহ. এর চিন্তা ছড়িয়ে দেয়া একান্ত প্রয়োজন উল্লেখ করে মুহাম্মদ যাইনুল আবিদীন বলেন, আজকের এ সমাজে হযরত কাজী সাহেব হুযূরের বড় প্রয়োজন। তার চিন্তা ও আদর্শ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেয়া জরুরি।

মঙ্গলবার বাংলাদেশ জমিয়তুল উলামার আহ্বানে জামিআ ইকরা মিলনায়তনে আয়োজিত ইফতার ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ যাইনুল আবিদীন এসব কথা বলেন।

সংগঠনের মহাসচিব মাওলানা আবদুর রহীম কাসেমীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা সদরুদ্দীন মাকনুন, মুফতি ফয়জুল্লাহ আমান, মাওলানা ফরাজী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *