জামায়াতকে তালাক দিন : বিএনপিকে ডা. জাফরুল্লাহ

জামায়াতকে তালাক দিন : বিএনপিকে ডা. জাফরুল্লাহ

জামায়াতকে তালাক দিন : বিএনপিকে ডা. জাফরুল্লাহ

পাথেয় রিপোর্ট : দেশের মুক্তিযুদ্ধ বিরোধী পরাজিত শক্তি জামায়াতে ইসলামীকে তালাক দেওয়ার আহ্বান জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, জামায়াতকে তালাক দিন। ৩০ ডিসেম্বর নির্বাচনের নামে ভোট ডাকাতি হয়েছে। আজকে জনগণের প্রশ্ন সামনে ভোট দিতে পারবো কিনা? ভোট দেয়ার সংগ্রামটাই জনগণের কাছে আসল। এজন্য আন্দোলন করতে হবে। জামায়াত জোটে থাকলে আন্দোলন হবে না। এই যে আমীর খসরু। এটা আপনাদেরই দায়িত্ব।সব বিভেদ একটু ভুলে গিয়ে জামায়াতকে তালাক দিয়ে রাস্তায় নামুন। বাংলাদেশ আপনাদের সঙ্গে আছে। বাংলাদেশে গণতন্ত্রের মুক্তি আসবে এবং খালেদা জিয়া মুক্ত হবেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলা দেশ আয়োজিত মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে উদ্দেশ করে ডা. জাফরুল্লাহ চৌধুরী এ বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনীতিতে যদি পর্যালোচনা করা হয় তাহলে দেখা যাবে সাধারণ মানুষের ব্যবসা বা চাকরি পাওয়ার সুযোগ নেই।প্রতিবছর হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে।দেশে লুটপাটের কারণে ব্যবসা করার সুযোগ নেই।

ক্যাসিনো অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতার যখন সমস্যা থাকে তখন একজন আরেকজনকে মেরে ফেলে। আসলে ঘটনা হচ্ছে এখানে এত বড় অংকের লেনদেন এগুলো সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না।এ লেনদেনের মধ্যে ভাগবাটোয়ারা নিয়ে সমস্যা হচ্ছে। তাই একজন আরেকজনকে ধরিয়ে দিচ্ছে।যারা ধরিয়ে দিচ্ছে তারা তো জানে কে কোথায় কি করছে।এ সব অভিযানে দেশের দুর্নীতি, দুর্বৃত্তায়নে যে চিত্র লক্ষ লক্ষ অভিযান চলালেও তা শেষ হবে না।

আইনি লড়াইয়ে খালেদা জিয়া মুক্ত হবেন না। তাই সবাইকে আগামী দিনে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে বলেও জানান তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের ফাঁসি দাবি’ নিয়ে এ মানববন্ধন হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *